বিনোদন

আর দেখা যাবে না শাকিব-বুবলীর জুটি

বিনোদন ডেস্ক : শবনম ইয়াসমিন বুবলী। ছিলেন সংবাদ পাঠিকা। বাংলাভিশনে সংবাদ পাঠ করে দেশের খবর জানাতেন তিনি। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেই খবরে পরিণত হন। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেন বুবলী। তার নাম ছড়িয়ে পড়ে সর্বত্র।

‘বসগিরি’র পর বুবলী কাজ করেন ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’ ও ‘পাসওয়ার্ড’ ছবিতে।

এসব ছবিতে দিন দিন নিজের অভিনয়ের উন্নতি দেখিয়েছেন বুবলী। তবে শাকিবনির্ভর নায়িকার তকমাটি কাটেনি তার। যখনই শাকিবের বাইরে গিয়ে অন্য নায়কের সঙ্গে কাজ করতে শুরু করলেন তখনই আড়ালে চলে গেলেন বুবলী। নানা গুঞ্জন আর আলোচনার মুখে বুবলীর নাম জড়িয়েছে শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে।

এমন কথাও ছড়িয়েছে চলচ্চিত্রপাড়ায়, গর্ভবতী বুবলী। সন্তান জন্মদানের জন্য নিজেকে সব ধরনের শুটিং থেকে দূরে রেখেছেন। কেউ কেউ দাবি করেছেন, তিনি লন্ডনে রয়েছেন। বেশকিছু সূত্র আবার নিশ্চিত করেছে, ঢাকায়ই রয়েছেন বুবলী। করোনার কারণেই তিনি শুটিং থেকে দূরে। হয়তো শিগগিরই দেখা দেবেন নতুন কোনো খবর নিয়ে।

এসবের ভিড়ে নতুন করে চলচ্চিত্রপাড়ায় আলোচনা হচ্ছে শাকিব-বুবলী জুটির ভবিষ্যৎ নিয়ে। শোনা যাচ্ছে, বুবলীর সঙ্গে আর জুটি বেঁধে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব। তারই ঘনিষ্ঠ কিছু সূত্র দাবি করছে, শুধু বুবলী নন; কোনো নায়িকার সঙ্গেই জুটিনির্ভর হতে চাইছেন না দেশসেরা এ নায়ক। কাজ করবেন তিনি সবার সঙ্গে, পরিচালক-প্রযোজকদের চাহিদা অনুযায়ী।

সেই সঙ্গে তিনি ভাবছেন, বয়সের সঙ্গে সঙ্গে নিজের চরিত্র বাছাইয়ে মনোযোগী হবেন আরও। নিজেকে অমর করে রাখা যায় এমন কিছু গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে হাজির করতে চাইছেন শাকিব। মুক্তির অপেক্ষায় থাকা অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ ছবিটি যার দৃষ্টান্ত হতে যাচ্ছে। ছবিটি নিয়ে শাকিবের অনেক প্রত্যাশার কথা এরই মধ্যে জেনেছেন সবাই।

আলোচনায় আসা শাকিবের নতুন সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছেন প্রযোজক ও নির্মাতারা। তাকে নিয়ে নতুন করে ছবি নির্মাণের কথা ভাবছেন যারা তাদের তালিকায় তাই বুবলীর নাম নেই। সবাই শাকিবের সঙ্গে নতুন নায়িকাদের জুটি খুঁজে বেড়াচ্ছেন।

সেক্ষেত্রে বুবলীর সিনেমার ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বর্তমানে এই নায়িকার হাতে আছে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ নামের ছবিটি। এখানে বুবলীর নায়ক নিরব হোসেন। এরপর নতুন কোনো ছবিতে এ নায়িকার নাম শোনা যায়নি। সে নিয়ে বুবলীর খুব একটা ভাবনাও হয়তো নেই। তার হঠাৎ নীরবতা সে ইঙ্গিতই দিচ্ছে। তিনি কারোর সঙ্গে যোগাযোগ করেন না। তার সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলে না আজকাল।

তার সঙ্গে সিনেমা না করার ব্যাপারে শাকিবের নতুন সিদ্ধান্তের কথা জেনেই কি নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিয়েছেন বুবলী? ‘ক্যাসিনো’র পর আর কি দেখা যাবে না তাকে অভিনয়ে? যদিও বা করেন শাকিব ছাড়া অন্য নায়কদের সঙ্গে কতোটা সফল হতে পারবেন ‘বসগিরি’ করা এ নায়িকা?

সব রহস্য আর কৌতূহলের জবাব বুবলীই দিতে পারেন। গুমোট এই পরিস্থিতিতে তাই বুবলীর মুখ খোলা জরুরি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? গুঞ্জন উড়িয়ে দিলেন নির্মাতা

নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবিটি...

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যা ও ভূমিধসের সতর্কতা

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে...

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা  

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয...

হরমুজ প্রণালিকে মুক্ত করতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

বুধবার (৮ জুলাই ) মধ্যরাতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্ট...

বিতর্কিত শিক্ষক নেতাদের অনুষ্ঠানে নোবিপ্রবি উপ-উপাচার্য  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নিষিদ্ধ আওয়ামী লী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা