বিনোদন

স্বামী ছেলেসহ এক ক্লিকে কোয়েল

বিনোদন ডেস্ক : মে মাসে মা হয়েছেন কোয়েল মল্লিক। তবে এতদিন ধরে ছেলের নাম প্রকাশ্যে আনেননি কোয়েল-নিসপাল জুটি। শনিবার (২৪ অক্টোবর) মহাষ্টমীর দিন ছেলের নাম অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন কোয়েল। দ্বিতীয়বার একফ্রেমে দেখা গেল কোয়েল-নিসপাল ও তাদের সন্তানকে।

কোয়েল তার সন্তানের নাম রেখেছেন কবির। সেই সঙ্গে কবিরের হাসি মুখের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন কলকাতার জনপ্রিয় এ নায়িকা। কোয়েলের পড়নে সাদা জমিনের তসরে নানা রঙের ফেব্রিক শাড়ি, লাল ব্লাউজ। ছোট্ট কবীর উজ্জ্বল হাল্কা হলুদ পাঞ্জাবিতে। রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান স্টার কিড হওয়ার দৌলতে সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত মুখ। সেই দৌড়ে এই প্রথম কবীর। যদিও ভার্চুয়াল দুনিয়ায় পা রেখে মল্লিক-রানে পরিবারের উত্তরসূরী বুঝিয়ে দিয়েছে, নজর কাড়তে সেও জানে। জন্মানোর পরে একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝলক দেখেছিল সদ্যজাতের।

কোয়েল-নিসপালের ছেলে তার পরেই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে উধাও। প্রয়োজনে অভিনেত্রী এবং তার প্রযোজক স্বামী নিসপাল সিং রানে সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছেন। কখনওই কবীরকে সামনে আনেননি। ফলে, কোয়েলের ছেলেকে নিয়ে কৌতূহল জমাট বেঁধেছিল অনুরাগীদের মনে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা