বিনোদন

পুজোর বিশেষ নাটক ‘ভৈরবী’র প্রধান চরিত্রে জাপানি তরুণী

বিনোদন ডেস্ক : শাওন কৈরীর রচনায় গৌতম কৈরী নির্মাণ করেছেন পুজোর বিশেষ নাটক ‘ভৈরবী’। এর প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন ওয়াতানাবে। মনোজ প্রামাণিকের বিপরীতে তাকে পাওয়া যাবে।

মায় ওয়াতানাবে জাপানি তরুণী, বাংলাদেশে এসেছেন বছর দশেক হলো। বাংলাটাও রপ্ত করেছেন বেশ। কাজ করছেন এ দেশের সুবিধাবঞ্চিতদের নিয়ে। তাকেই এবার দেখা যাবে পূজার নাটকে। গল্পে মনোজের নাম নীল, ওয়াতানাবের নাম আঁখি। জাপানে পাঁচ বছর পড়াশোনা শেষে দেশে ফিরে নীল সঙ্গে নিয়ে আসে সহপাঠী আঁখিকে। এখানকার পরিবার, বন্ধন ও পূজা উৎসব দেখে জীবনকে নতুনভাবে আবিষ্কার করে আঁখি।

মনোজ বললেন, ‘গল্পের মূল চরিত্র জাপানি মেয়ের, তার সঙ্গে ওয়াতানাবে বেশ মানিয়ে গেছেন। আর উনি বাংলাও বলতে পারেন। দিন ১৫ আগে এর কাজ হয়েছিল। এটাই পূজায় একমাত্র কাজ আমার।’

মায় ওয়াতানাবে জানান, অভিনয়টা তার কাছে ফান লাগছে। গরমেও কাজ করতে সমস্যা হয়নি। অপেক্ষা করছেন এটির মুক্তির। তারপর বন্ধুদের কাছে এর ইউটিউব লিংক পাঠাতে চান তিনি। জানা যায়, ‘ভৈরবী’ এনটিভিতে দশমীর দিন (২৬ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা