বিনোদন

প্রযোজক-পরিচালক শরীফ উদ্দিন খান দিপু আর নেই

বিনোদন প্রতিবেদক : ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি ও জনপ্রিয় পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন খান দীপু আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন...।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

শরীফ উদ্দিন খান দীপুর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক শামসুল আলম। তিনি জানান, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন দীপু। তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়৷ দুদিন আগে করোনা রিপোর্ট নেগেটিভ আসে। ফুসফুসে সমস্যার জন্য তাকে আইসিইউতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছিলো। সেখানেই আজ শুক্রবার সকালে মৃত্যুবরণ করেন।' দীপু ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শামসুল আলম।

এদিকে এ প্রয়াত নির্মাতার পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ আসর ধানমন্ডি ৭ নাম্বার মসজিদে শরীফ উদ্দিন খান দীপু জানাজা শেষে তাকে ধানমন্ডির একটি গোরস্তানে দাফন করা হয়েছে। পরিচালক ও প্রযোজক শরীফ উদ্দিন খান দিপু ঢাকায় দুটি সিনেমা হলেরও মালিক ছিলেন। তিনি ২২ টির মতো ছবি প্রযোজনা করেছেন।

উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে হিরা আমার নাম, দেশ দরদী, কালপুরুষ, বাবা নাম্বার ওয়ান, আমি গুন্ডা আমি মাস্তান, অ্যাকশন জেসমিন, কোটি টাকার প্রেম।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা