বিনোদন

কারাগারে যাওয়ার অপেক্ষায় কঙ্গনা

বিনোদন ডেস্ক : দু’দিন আগে মুম্বাই হাইকোর্টে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে একটি মামলা দায়ের করা হয়েছে কঙ্গনা রনৌতের বিরুদ্ধে। সেই মামলায় জেলে যাওয়ার অপেক্ষা করছেন বলিউডের এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্টের মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি লিখেছেন- “আমি সাভারকর, নেতা বোস এবং ঝাঁসির রানির মতো মানুষদের উপাসনা করি। আজ সরকার আমাকে কারাগারে রাখার চেষ্টা করছে যা আমাকে আমার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। শিগগিরই কারাগারে যাওয়ার অপেক্ষায় রয়েছি।”

জেলে যাওয়ার মন্তব্যের পাশাপাশি অসহিষ্ণুতা নিয়ে আমির খান কেনো চুপ রয়েছেন সেই প্রশ্ন করে বলিউডের এই অভিনেতাকে ট্যাগ করেছেন কঙ্গনা। তিনি লিখেছেন- “রানী লক্ষ্মীবাঈয়ের দুর্গটি যেভাবে ভেঙেছিলো, আমার বাড়িও সেভাবে ভেঙে দেওয়া হয়েছে। বিদ্রোহের জন্য যেভাবে বীর সাভারকরকে কারাগারে রাখা হয়েছিলো, তারা আমাকেও কারাগারে পাঠানোর যথাসাধ্য চেষ্টা করছে। কারও অসহিষ্ণুতা গ্যাংকে কাছে গিয়ে জিজ্ঞাসা করা উচিত যে এই অসহিষ্ণু জাতির কতোটা বেদনা সহ্য করেছে।”

প্রসঙ্গত, ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতার কারণে আমির খান ‘শঙ্কিত’ বলে মন্তব্য করেছিলেন। এমনকি সন্তানের সুরক্ষার ভয়ে বলিউডের এই অভিনেতাকে ভারত ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী কিরণ রাও।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা