পুনম পাণ্ডে-স্যাম বম্বে
বিনোদন

'আমাকে জানোয়ারের মতো মেরেছে'

বিনোদন ডেস্ক:

দশদিন আগে ঘটা করে সোশ্যাল মিডিয়ায় বলিউডের বিতর্কিত পুনম পাণ্ডে বিয়ের খবর জানিয়ে স্বামী স্যাম বম্বের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘আগামী সাতটা জন্ম তোমার সঙ্গে কাটাতে চাই। গত ০১ সেপ্টেম্বর বিয়ের পর্ব সেরেছিলেন তারা। যদিও সেই খবর প্রকাশ্যে আনেন ১০ সেপ্টেম্বর। কিন্তু বিয়ের তিন সপ্তাহের মধ্যেই স্বামীর বিরুদ্ধেই যৌন নিগ্রহের অভিযোগ আনলেন বলিউডের বিতর্কিত এই নায়িকা।

গোয়ায় হানিমুনে গিয়ে স্বামীর হাতে নির্যাতনের শিকার হন পুনম, অভিযোগ তার। যার ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্রেপ্তার হয়েছিলেন তার স্বামী স্যাম বম্বকে।

হানিমুনে ঠিক কী ঘটেছিল পুনমের সঙ্গে? গোটা ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন ‘নশা’ খ্যাত এই নায়িকা। পুনম জানিয়েছেন, স্যামের সঙ্গে তার সম্পর্কটা বরাবরই হিংসায় ভরপুর থেকেছে। এবং বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, এটা ভেবেই নাকি তিনি দ্রুত বিয়ের পর্ব সেরে নেন। পুনমের বিষয়ে নাকি মারাত্মক পজেসিভ স্যাম এবং দ্রুতই নিজের মেজোজ হারান তিনি। সেই কারণেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন পুনম।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পুনম জানিয়েছেন- ‘স্যামের সঙ্গে আমার একটা কথা কাটাকাটি হয়, যা দ্রুতই মারাত্মক আকার নেয়। এরপরই ও আমাকে মারতে শুরু করে। আমার গলা টিপে ধরে এবং আমার মনে হচ্ছিল, আমার দমবন্ধ হয়ে মৃত্যু হয়ে যাবে। আমার মুখে ঘুসি মারে, চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায়, এরপর আমার খাটের কোণায় আমার মাথা ঠুকে দেয়। এতেও থামেনি! আমার শরীরের উপর হাঁটু গেড়ে বসে আমার উপর নির্যাতন চালায়’। পুনম যোগ করেন কোনও রকম ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচে তিনি। এরপর হোটেলকর্মীরা পুলিশকে ফোন করে, এবং পুলিশ এসে স্যামকে মাঝরাতে আটক করে। এই ঘটনা সোমবার মাঝরাতের।
পুনম বলেন, স্যাম আমাকে একপ্রকার জানোয়ারের মারধর করেছে, সেই কারণে ২৩ দিন না যেতেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। 'আমি তার কাছে ফিরে যাওয়ার পরিকল্পনাও করছি না। আমি মনে করি না এমন এক ব্যক্তির কাছে ফিরে আসা একটি স্মার্ট ধারণা, যে আপনাকে পশুর মতো মারধর করেছেন, পরিণতির কথা চিন্তা না করেই। আমাদের সম্পর্ক বাঁচানোর জন্য, আমি নিজের অনেক ক্ষতি করেছি। আমি আপত্তিজনক সম্পর্কে জড়িয়ে থাকার চেয়ে একা থাকাটাই শ্রেয় বলে মনে করি', এক নাগাড়ে বললেন পুনম পাণ্ডে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গোয়ার এক আদালত জামিনে মুক্তি দেন স্যাম বম্বেকে। ম্যাজিস্ট্রেট আদালতে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন স্যাম। দুই বছর ধরে স্যাম বম্বের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিলেন পুনম পাণ্ডে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিয়ে এবং বাগদানের সব ছবি মুছে দিয়েছেন স্যাম বম্বে। যদিও বরের সঙ্গে বিয়ের ছবি এখনও জ্বল জ্বল করছে পুনমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা