বলিউড অভিনেত্রী দীপিকাসহ তিন জনের বিরুদ্ধে সমন
বিনোদন

বলিউড অভিনেত্রী দীপিকাসহ তিন জনের বিরুদ্ধে সমন

বিনোদন ডেস্ক:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বান্ধবী রিয়া চক্রবর্তী এখন কারাগারে। আর এ ঘটনায় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীতি সিংয়ের বিরুদ্ধে সমন জারি করেছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিবি কর্তৃপক্ষ অভিনেত্রী সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরের নিজ নিজ বাসভবনে গিয়ে সমন পৌঁছে দেয়।

মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে অভিনেত্রী দিয়া মির্জার নামেও। তিনি সম্প্রতি টুইটারে একটি বিবৃতি দিয়েছেন, লিখেছেন‘আমি এই অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। এই সংবাদ মিথ্যা, ভিত্তিহীন ও খারাপ উদ্দেশ্যপ্রণোদিত। এটা আমার নিষ্কলঙ্ক খ্যাতি নষ্ট করছে। বহু বছর ধরে যে ক্যারিয়ার আমি গড়ে তুলেছি তা ধ্বংস করছে। আমার জীবনে আমি কখনই মাদক সংগ্রহ বা গ্রহণ করিনি। অনুগত ভারতীয় নাগরিক হিসেবে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব‘।

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দীপিকা পাড়ুকোনের ম্যানেজার কারিশমা প্রকাশকে ডেকে নেয় এনসিবি। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সারা ও শ্রদ্ধা দু’জনকেই ২৬ সেপ্টেম্বর এনসিবির অফিসে ডাকা হয়েছে। সারা আলী খানের নাম এর আগে প্রকাশিত হলেও শ্রদ্ধা কাপুরের নাম এই প্রথম জানা গেল। মূলত সেলেব্রিটি ম্যানেজার জয়া সাহার সঙ্গে মাদক বিষয়ক কথোপকথন থেকে শ্রদ্ধা কাপুরের নাম উঠে আসে।

সাননিউজ/এফএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা