জেলেই থাকতে হচ্ছে রিয়া চক্রবর্তীকে
বিনোদন

জেলেই থাকতে হচ্ছে রিয়া চক্রবর্তীকে

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গত ৯ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। তার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল। কিন্তু ছাড়া পেলেন না তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এক আদালত জানিয়ে দিল,৬ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে রিয়া চত্রবর্তীকে । তবে তার ভাই শৌভিক এবং তিনি জামিনের আবেদন করেছেন। বুধবার সেই মামলার শুনানি।

রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, তিনি সুশান্তকে মাদক সংগ্রত করে দিতেন । একই অভিযোগে রিয়ার ভাইকেও গ্রেফতার করা হয়েছে। রিয়াকে এই মাসের শুরুতে টানা তিন দিন জেরা করা হয়। জানা যায়, তিনি একটি মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জুন বান্দ্রার ভাড়ার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পাটনার একটি থানায় সুশান্তের বন্ধু রিয়ার বিরুদ্ধে এফআইআর করেন তার বাবা কে কে সিং । অভিযোগ,সুশান্তের টাকা নয়-ছয় করেছেন। আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই মামলায় তদন্তভার সিবিআইকে দেন। সিবিআইয়ের পাশাপাশি ইডিও তদন্তে নামে।

এর পাশাপাশি ধরা হচ্ছে একের পর এক মাদক ব্যবসায়ীকে পাশাপাশি জেরার মুকে পড়তে হচ্ছে বলিউড তারকাদের । সুশান্তের ঘটনায় ডাক পড়েছে সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরের। নাম এসেছে দিয়া মির্জা ও দীপিকা পাড়ুকোনের ।

সান নিউজ/এফএস/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা