গোয়েন্দা অফিসার শাহরুখ খান!
বিনোদন

গোয়েন্দা অফিসার শাহরুখ খান!

বিনোদন ডেস্ক:

বছর দুই আগে ‘জিরো’ ছবি মুক্তির পর থেকে বড় পর্দায় নেই বলিউড বাদশা শাহরুখ খান। তার নতুন কোনো সিনেমা আর পাননি ভক্তরা। তবে আলোচনা চলেছে তাকে নিয়ে, বিগ বাজেটে নিশ্চয়ই কোনো চমক নিয়ে ফিরবেন তিনি। কিন্তু সেটা কবে তা ছিলো অজানা।

অবশেষে গত আগস্টের শেষদিকে জানা যায়, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’ ছবিতে দিপীকা পাড়ুকোন ও জন আব্রাহামকে নিয়ে ফিরতে চলেছেন শাহরুখ। এরপর আসে আরও বেশ কিছু ছবিতে তার কাজ করার খবর।

গত দুই বছরে শতাধিক স্ক্রিপ্ট পড়া হয়েছে তার। যার মধ্যে শাহরুখ সম্মতি দিয়েছেন মাত্র চারটি সিনেমায়। এর মধ্যে ‘পাঠান’ ছাড়াও রয়েছে রাজকুমার হিরানির একটি ও দক্ষিণের পরিচালক অ্যাটলিরর সঙ্গে একটি বাণিজ্যিক ধারার একটি ছবি। অন্য ছবিটির বিষয়ে এখনো কোনো আভাস মেলেনি।

অ্যাটলির সঙ্গে শাহরুখের সঙ্গে সিনেমাটি নিয়ে বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে কিং খানকে। প্রতিবেদন অনুসারে পরিচালকের সঙ্গে সিনেমাটি নিয়ে প্রায় দুই বছর ধরে কথা চালিয়ে যাচ্ছিলেন শাহরুখ। সিনেমার গল্প একজন ভারতের গোয়েন্দা অফিসার এবং একজন অপরাধীকে নিয়ে। তাদের সংঘাত এবং দ্বন্দ্বকে ঘিরেই এগিয়ে যাবে সিনেমাটি।

তবে এই স্ক্রিপ্টের কাজ এখনো কিছুটা বাকি থাকার কারণে আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন না প্রযোজক করণ জোহর। আশা করা হচ্ছে মাসখানেকের মধ্যেই শেষ হবে এর সব প্রস্তুতি। তারপর ছবির শিল্পী তালিকা, শুটিং ডেটসহ বিস্তারিত সব জানাবে ধর্ম প্রডাকশন।

তবে শাহরুখ খানের প্রত্যাবর্তনের সিনেমা হতে যাচ্ছে ‘পাঠান’-ই। সিদ্ধার্থ আনন্দের এ সিনেমা দিয়ে নভেম্বরেই মুম্বাইয়ের একটি শুটিং সেটে ক্যামেরার সামনে দাঁড়াবেন বলিউড বাদশা। আশা করা হচ্ছে ২০২১ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির অর্ধেক কাজ শেষ হবে। তারপর তিনি শুরু করবেন রাজকুমার হিরানি এবং অ্যাটলির সিনেমায় কাজ।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা