সংগৃহীত ছবি
বিনোদন

বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন কিং খান

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারে ভারতীয় সিনেমার জন্য অভূতপূর্ব অবদান রাখায় বিশেষ সম্মানে ভূষিত হতে চলেছেন বলিউড কিং শাহরুখ খান। সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল’ -এ সেরাদের তালিকায় মনোনীত হয়েছেন তিনি।

আরও পড়ুন: বিয়ে করলেন সোনাক্ষী-জহির

ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী ১০ আগস্ট ওপেন-এয়ার ভেন্যু পিয়াজা গ্র্যান্ডে পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত তার কালজয়ী সিনেমা ‘দেবদাস’ দেখানো হবে হবে এ উৎসবে। পরদিন ‘ফোরাম অ্যাট স্প্যাজিও সিনেমা’তে একটি বিশেষ সাক্ষাৎকারে উপস্থিত থাকবেন বলিউড কিং।

ফেস্টিভ্যালের আর্টিস্টিক ডিরেক্টর জিওনা এ. নাজারো বলেন, ‘শাহরুখ খানের মতো একজন কিংবদন্তিকে স্বাগত জানানো আমাদের জন্য স্বপ্ন। ভারতীয় চলচ্চিত্রে তার অবদান সম্পদ এবং প্রস্থ অভূতপূর্ব। শাহরুখ খান এমন একজন রাজা, যিনি মুকুট পরিয়ে দেওয়া দর্শকদের সঙ্গে কখনোই যোগাযোগ হারাননি। এই সাহসী শিল্পী সর্বদা নিজেকে চ্যালেঞ্জ করেন এবং বিশ্বজুড়ে তার ভক্তরা শাহরুখের অভিনীত সিনেমা থেকে কখনও হতাশ হননি। তিনি একজন সত্যিকারের হিরো।’

এর আগে এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন সাই মিং-লিয়াং, ক্লডিয়া কার্ডিনেল, জনি তো, ফ্রান্সেসো রোসি, হ্যারি বেলাফন্তে ও জেন বার্কিন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা