সংগৃহীত ছবি
বিনোদন

ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন ফারিণ

বিনোদন ডেস্ক: অভিনেত্রী তাসনিয়া ফারিণ মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। এরপর বিভিন্ন নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন: জাতীয় ক্রাশ তৃপ্তি

২০২২ সালে তিনি লেডিজ অ্যান্ড জেন্টলমেনে অভিনয়ের জন্য ওয়েব সিরিজে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ উদীয়মান নারী অভিনয়শিল্পী বিভাগে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার লাভ করেন। একই বছর তিথির অসুখ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

এবার ওয়েব ফিল্ম ‘নিকষ’ এ অভিনয়ের জন্য ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন এ অভিনেত্রী। এ সুখবরটি অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করলেন।

আরও পড়ুন: সবুজের রাজ্যে পরীমণি

ক্যাপশনে লিখেছেন, ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের পাশাপাশি নিউইয়র্কের কমিউনিটি সর্বদা আমাদের স্বাগত জানানোর জন্য এবং আমাদের কাজের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানায়। বিশেষভাবে ধন্যবাদ আলমগীর খান আলম ভাইকে তিনি আমাদের চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের প্রতি অটল প্রতিশ্রুতি রেখেছেন।’

উল্লেখ্য, তাসনিয়া ফারিণ অভিনীত নাটকের মধ্যে ‘দৌড়া বাজান’, ‘টাপুর-টুপুর’, ‘পুলিশ একজন মানুষ’, ‘চারকাহন’, ‘ফেয়ার ইন লাভ’, ‘সরি স্যার’,‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার টু’, ‘কমলা রঙয়ের রৌদ’, ‘বাসায় কি মানবে ', ‘৩০০ টাকার প্রেম ১০০ টাকা’, ‘ইয়েস নো ভেরি গুড’, ‘উই আর ওয়েটার’, ‘উইল ইউ মেরি মি’, ‘লাডডু সোনা’, ‘মাস্ক’ ‘মিল ব্যারাক কল্যাণ সমিতি’ উল্লেখযোগ্য।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা