সুশান্তের মোবাইলে অস্বাভাবিকতা খুঁজে পেয়েছেন তদন্তকারীরা
বিনোদন

সুশান্তের মোবাইলে অস্বাভাবিকতা খুঁজে পেয়েছেন তদন্তকারীরা

বিনোদন ডেস্ক:

মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে গ্রেপ্তার হয়েছেন রিয়া চক্রবর্তী। কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা ক্রমশ জটিল হচ্ছে।

প্রথম থেকে জানা যাচ্ছিল, এই অভিনেতা আত্মঘাতী হয়েছেন। তবে এই দাবি মানতে রাজি হননি অনেকেই। এই মৃত্যু আত্মহত্যা নাকি খুন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তদন্তকারী সংস্থাগুলো সম্প্রতি এমন কিছু তথ্যের সম্মুখীন হয়েছে, যা থেকে খুনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

সিবিআই সূত্রে গেছে, মৃত্যুর আগের দিন সুশান্তের মোবাইল ফোন যেভাবে ব্যবহার করা হয়েছে, তা বেশ সন্দেহজনক। কিছু অস্বাভাবিকতা তার মধ্যে দেখা গেছে।

এই মুহূর্তে ঘটনার তদন্ত করছে সিবিআই, এনসিবি এবং ইডি। রিয়া চক্রবর্তী ছাড়াও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের অন্যান্য হাউস স্টাফদের।

টাইমস নাও- এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তদন্তকারী সংস্থা একটি বিষয়ের ওপর বিশেষ নজর দিচ্ছে। সুশান্তের রাঁধুনি নীরজ জানিয়েছেন- মৃত্যুর দিন সকালে এক গ্লাস জুস খেয়ে ছিলেন অভিনেতা। কিন্তু কেন, এই নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

ময়না তদন্তের রিপোর্টে দেখা যাচ্ছে, তার ব্লাডার খালি ছিল। দীপেশ সাওয়ান্ট জানিয়েছেন, ঘটনার দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি দরজায় নক করছিলেন।

এছাড়াও আরও একটি বিষয় সামনে এসেছে। জানা যাচ্ছে, সুশান্তের একটি দামি ঘড়ি পাওয়া যাচ্ছে না। ঘড়িটির দাম ছিল ১৪ লাখ টাকা। সেটি তার ঘরের ড্রয়ারে ছিল। প্রশ্ন উঠছে, মৃত্যুর দিন সুশান্তের বাড়িতে পৌঁছলে কেন পরিবারের সদস্যদের হাতে বাড়ির চাবি দেওয়া হয়নি।

জানা যাচ্ছে, সুশান্তের বাড়ির লোকজন যখন এই দুর্ঘটনার খবর শুনে অভিনেতার বাড়িতে পৌঁছেন, তখন তারা দেখেন, সুশান্তের বাড়ির অন্যান্যরা কেউ রান্না করছেন, আবার কেউ খেতে বসতে প্রস্তুত হচ্ছেন। এই দৃশ্য দেখে তারা নাকি বেশ অবাক হয়েছিলেন বলে প্রতিবেদন থেকে জানা গেছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা