ছবি: সংগৃহীত
শিক্ষা

‘আমার স্কুল, আমার বাগান’ কর্মসূচি উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ‘আমার স্কুল, আমার বাগান’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: ভোলায় বসেছে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।

শৈশবকালে বৈচিত্রপূর্ণ তরুরাজির সাথে ভালোবাসার বন্ধন বিনির্মাণে জেলার ৬১০টি প্রাথমিক ও ১২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে সুদৃশ্য বাগান করার পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন।

প্রথম দিনে মুন্সীগঞ্জের ৯টি বিদ্যালয়ে বাগান কার্যক্রম শুরু হয়েছে। ধাপে ধাপে সবগুলো বিদ্যালয়ে বাগান কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা রয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রবেশে উদারতার সুযোগ নেই

এ সময় জেলা প্রশাসক আবুজাফর রিপন বলেন, এটি আমরা শুরু করেছি এই প্রত্যয় নিয়ে যাতে ছোটবেলা থেকেই এ রকম একটি বাগানের সাথে ও বিভিন্ন ধরনের গাছের সাথে শিশুদের বন্ধন গড়ে ওঠে।

দেখা যাবে শিশুরা যখন বড় হবে, তখন তারা এটি কন্টিনিউ করবে। আমরা জানি যে স্কুল হচ্ছে সবচেয়ে আনন্দের একটি জায়গা। এটিকে আমরা যত বেশি আনন্দময় করতে পারবো আমাদের শিক্ষা তত বেশি বাস্তবমুখী হবে এবং সফল হবে।

তিনি আরও বলেন, আমরা এ জেলার প্রত্যেকটি স্কুলে ‘আমার স্কুল, আমার বাগান’ শিরোনামে বাগান করার উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে তারা বাড়ির আঙ্গিনায় ছোটছোট বাগান করবে ও তারা গাছাপালার সাথে পরিচিত হবে, যেটি সারাজীবন তাদের কাজে লাগবে বলে মনে করি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা