সংগৃহীত
শিক্ষা

১৭তম নিবন্ধনের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এবং এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মাধ্যমে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ফল প্রকাশের ঘোষণা দেয়।

আরও পড়ুন: বিসিএসে আবেদন পড়ছে কম

গত ৫ ও ৬ মে তারিখে অনুষ্ঠিত সপ্তদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্ত ভাবে ২৩ হাজার ৯৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রার্থীগণ পরীক্ষার ফল এনটিআরসিএ'র ওয়েবসাইট থেকে নেওয়া যাবে।

২৪ সেপ্টেম্বর( রবিবার ) ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ব্যাচ ও দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দ্বিতীয় ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মৌখিক পরীক্ষার জন্য ৮টি বোর্ড গঠন করা হয়েছে এবং প্রতি বোর্ডে দুই ব্যাচে ৫০ জন প্রার্থীর ভাইভা নেওয়া হচ্ছে। সেই হিসাবে প্রতিদিন ৪০০ জন প্রার্থী মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন: গ্রেড-১ পদে ২ কর্মকর্তার পদোন্নতি

২০২০ সালের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা