সংগৃহীত
শিক্ষা

প্রাথমিকের রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রথম-পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন রুটিন প্রকাশ করেছে।‌ নতুন রুটিনে ১ম, ২য় ও ৩য় শ্রেণিতে কোনো পরীক্ষা হবে না। জুন মাসের শেষে ধারাবাহিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ও ডিসেম্বর মাসে ধারাবাহিক মূল্যায়নের শিখন অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করতে হবে।

আরও পড়ুন: বিসিএসের ফল প্রকাশ

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই রুটিন প্রকাশ করেছে।

এতে ১ শিফট ও ২ শিফটের স্কুলগুলোর জন্য আলাদা আলাদা রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন বছরে এক শিফটের স্কুলগুলোতে সকাল ৯টায় শুরু হয়ে চলবে সাড়ে ৩ টা পর্যন্ত। আর ২ শিফটের স্কুলগুলোর ক্লাস সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল সোয়া ৪টা পর্যন্ত।

২০২৪ শিক্ষাবর্ষে নতুন পাঠ-পরিকল্পনা অনুযায়ী আসছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে হবে শিক্ষকদের।

আরও পড়ুন: বুয়েটের পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি

এনসিটিবি বলছে, ক্লাস রুটিনে পিরিয়ডের সময় ঠিক রেখে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে বিষয়ের বিন্যাস পরিবর্তন করতে পারবেন।

প্রসঙ্গত, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীর সাথে ২য় ও ৩য় শ্রেণীতে নতুন কারিকুলামে পাঠদান করা হবে। এবছর শুধু ১ম প্রথম শ্রেণীতে নতুন কারিকুলাম এর পাঠদান করা হয়েছে।

রুটিনে শিক্ষকদের জন্য যেসব নির্দেশনা

• ২০২৪ শিক্ষাবর্ষে স্কুলে মোট কর্ম-দিবস এবং সাপ্তাহিক ক্লাস রুটিনের আলোকে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ এর বার্ষিক শিখন সময়ের সঙ্গে সমন্বয় করে মাস-ভিত্তিক বার্ষিক পাঠ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

* পাঠ পরিকল্পনায় শিখন ঘাটতি পূরণে বার্ষিক প্রতি বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক পাঠের পুনরালোচনা রাখা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি মানুষ হত্যা করছে

• নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে পাঠ শেষ করতে বার্ষিক পাঠ পরিকল্পনা বিদ্যালয়ের জন্য একটি গাইড লাইন। তবে শিক্ষক শিক্ষার্থীর চাহিদা অনুসারেও পাঠ বিভাজন করতে পারবেন, এক্ষেত্রে অবশ্যই শিক্ষাবর্ষের মোট কর্ম-দিবসের মধ্যে কার্যকরভাবে পাঠ্যপুস্তকের সমগ্র বিষয়বস্তু পড়ানো শেষ করতে হবে।

• বাংলা বিষয়ে প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য বার্ষিক পাঠ পরিকল্পনায় পুনরালোচনার দিনগুলোতে কমপক্ষে ১০ মিনিট সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে সম্পূরক পঠন সামগ্রী (এস আর এম) ব্যবহার করবেন।

• ১ম, ২য় ও ৩য় শ্রেণিতে জুন মাসের শেষে ধারাবাহিক মূল্যায়নের অর্ধ-বার্ষিক ও ডিসেম্বর মাসে ধারাবাহিক মূল্যায়নের শিখন অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করতে হবে।

আরও পড়ুন: এসএসসির রুটিন প্রকাশ

• ৪র্থ ও ৫ম শ্রেণিতে ৩টি প্রান্তিকের নির্ধারিত সময় ও সিলেবাসে সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে। উল্লেখ্য যে, এক প্রান্তিকের সিলেবাস অন্য প্রান্তিকে অন্তর্ভুক্ত হবে না।

• ৪র্থ ও ৫ম শ্রেণির প্রান্তিক মূল্যায়ন চলাকালীন ১ম, ২য় ও ৩য় শ্রেণির পাঠের পুনরালোচনা চলমান থাকবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা