সংগৃহীত
শিক্ষা

পরীক্ষা পেছানোর সুযোগ নেই

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের আগামী ১৭ আগস্ট যথা সময়ে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন কোনোভাবেই পরীক্ষা পেছানোর সুযোগ নেই।

আরও পড়ুন: বৃহস্পতিবার একাদশে আবেদন শুরু

মঙ্গলবার (৮ আগস্ট) তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই, যথাসময়ে পরীক্ষা হবে। সব পক্ষের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে পরীক্ষার সিলেবাস ও রুটিন অনেক আগে দেওয়া হয়েছে। এ বিষয়ে কারও কোনো সমস্যা থাকার কথা না। নির্ধারিত সময়েই পরীক্ষা হবে।

গতকাল (সোমবার) পরীক্ষা পেছানোর ৪ দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১) ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে
২) পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে
৩) ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়
৪) পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।

জানা যায়, সোমবার (৭ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। আজও শাহবাগে বিক্ষোভ করছেন এ সকল শিক্ষার্থী।


সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা