ছবি : সংগৃহিত
শিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা ১৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পায়নি। তবে গত বছরের তুলনায় এই র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কিছুটা এগিয়েছে। এবার র‌্যাংকিংয়ে ১৮৬তম স্থানে অবস্থান করে দেশসেরা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি।

আরও পড়ুন: ৮৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা

গত বৃহস্পতিবার (২২ জুন) যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ম্যাগাজিন এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করেছে।

বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই এই তালিকায় রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৯২তম।

এশিয়ার ৩১টি দেশের মোট ৬৬৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে ১৩টি পারফরম্যান্স ইন্ডিকেটর বিবেচনায় টাইমস হায়ার এডুকেশন এশিয়ার ইউনিভার্সিটির র‌্যাংকিং করেছে।

আরও পড়ুন: ঢাবিতে ৯১৪ কোটি টাকার বাজেট পাস

প্রতিবেদন অনুযায়ী, গত বছরে এই র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ৫ বিশ্ববিদ্যালয় এবারও তাদের অবস্থান ধরে রেখেছে। এতে প্রথম স্থানে রয়েছে চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে রয়েছে একই দেশের পিকিং বিশ্ববিদ্যালয়।

এছাড়া তৃতীয় অবস্থানে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, চতুর্থ অবস্থানে ইউনিভার্সিটি অব হংকং ও পঞ্চম অবস্থানে আছে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি।

এবছর এশিয়ার সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের দুইটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় ১৮৬তম স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া ১৯২তম স্থানে আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: শিক্ষায় আন্তর্জাতিক অংশীদারিত্ব দরকার

গত বছরের র‌্যাংকিংয়ের তুলনায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থানের উন্নতি হয়েছে। তালিকার ২৫১ থেকে ৩০০ গ্রুপে অবস্থান করে গতবারও দেশসেরা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে গতবার এশিয়ার সেরা ২৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নাম ছিল না।

পাঠদান, গবেষণা, জ্ঞান ভাগাভাগি ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি- এই চার ক্ষেত্রে ১৩টি সূচক বিবেচনায় নিয়ে তালিকা করা হয়। তালিকার ৪০১ থেকে ৫০০ গ্রুপে রয়েছে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

আরও পড়ুন: প্রাথমিকের প্রধান হচ্ছেন ৩৮৪ নন-ক্যাডার

এছাড়া তালিকায় বাংলাদেশের আরও সাতটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও র‌্যাংকিংয়ে কোনো অবস্থান করতে পারেনি।

বিশ্বের কয়েকটি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং প্রকাশ করে থাকে। এগুলোর মধ্য আছে টাইমস হায়ার এডুকেশন, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) অন্যতম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় থাকবে : নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে লাগা আগুনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা