ছবি : সংগৃহিত
শিক্ষা
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ফেঁসে যাচ্ছেন ভিসি ও ড. ওবায়দুল্লাহ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: উচ্চ আদালতের রায়কে উপেক্ষা এবং অবমাননা করায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডীন ড. ওবায়দুল্লাহসহ বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে।

আরও পড়ুন: বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান আতিক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও মানারাত স্কুল এন্ড কলেজের মধ্যকার চলমান জমি সংক্রান্ত মামলায় আদালতের একটি সিদ্ধান্তকে উপেক্ষা করার অভিযোগ আনেন মানারাত ট্রাস্টের সদস্য ইঞ্জিনিয়ার আবুল বাশার এবং মানারাত স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মেহেদী হাসান প্রামানিক।

তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারী উচ্চ আদালত বিবাদমান জমি সংক্রান্ত মামলায় তিন মাসের জন্য স্ট্যাটাস ক্যু বা স্থিতাবস্থা জারি করে। এবং পরবর্তীতে গত ১৪ মে আদালত কর্তৃক সেই স্ট্যাটাস ক্যু আরও ৬ মাস বর্ধিত করা হয়।

আরও পড়ুন: শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন-গণস্বাক্ষর

এ পরিস্থিতিতেও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. নজরুল ইসলাম এবং ডিন ড. ওবায়দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়াকে গুলশানে স্থানান্তরের জোর প্রচেষ্টা চালায় যা উচ্চ আদালতের সিদ্ধান্তের সুস্পষ্ট অবমাননা।

তারা আরও বলেন, এ ছাড়া মানারাত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের কাছে গত ২২ মে ২০২৩ একটি পত্রের মাধ্যমে স্কুল এন্ড কলেজের কিছু শ্রেণীকক্ষ বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করতে বলে যা সম্পুর্ন বেআইনী এবং আদালতের রায়ের সু-স্পষ্ট লংঘন।

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

প্রসঙ্গত, গত ৩১ মে (বুধবার) স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ পত্রের জবাব দেয় এবং আদালত অবমাননার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনে।

এদিকে মানারাত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় রাখার দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ফলাফল বিপর্যয়সহ নানা রকম হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে। উচ্চ আদালতের সিদ্ধান্তকে আমলে না নেয়ায় এ মামলায় তারাও ফেঁসে যাচ্ছেন ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা