বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষা
ট্রাস্টি বোর্ডে হস্তক্ষেপ

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : নর্থ সাউথ, আইআইইউসি, মানারাত, ও শান্ত-মারিয়ামসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

আরও পড়ুন : বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান আতিক

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর গুলশান এরাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী প্রাক্তন এই শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়ে বলেন, নর্থ সাউথ, আইআইইউসি, মানারাত, ও শান্ত-মারিয়ামসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে সরকারি হস্তক্ষেপ চর দখলের মতো বিশ্ববিদ্যালয় দখল।

আরও পড়ুন : ঢাবির সমাবর্তনের আবেদন শুরু

ছাত্ররাজনীতির নামে শিক্ষার পরিবেশ নষ্ট করার অপচেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়ে তারা বলেন, আপনাদের যোগ্যতা থাকলে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ট্রাস্টি বোর্ড পরিচালনা করুন, তা না হলে সম্মানের বদলে অপমানিত হবেন।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক সভায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের পূর্বের সকল সদস্যদের বাদ দিয়ে পুনর্গঠন হয়।

আরও পড়ুন : রাবিতে নতুন ৪ মাস্টার্স প্রোগ্রাম চালু হচ্ছে

সভায় নতুন করে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

এদিকে নতুন ট্রাস্টি বোর্ড গঠনের পর থেকে এর প্রতিবাদে আন্দোলন করছে মানারাতসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা