ছবি : সংগৃহিত
শিক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ফুল দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ২২

সান নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় ২২ জন নেতাকর্মী আহত হয়েছেন। ৫ জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন : অডিও'র জেরে আবারো উপাচার্য কার্যালয়ে তালা

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে চবির সোহরাওয়ার্দী হলের মোড়ে এ ঘটনা ঘটে।

শাখা ছাত্রলীগের ব্রাদার্স দলের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাওয়ার সময় মকুর নেতাকর্মীরা তাদের বাধা দেয়।

এ সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় অন্তত ২২ জন আহত হন।

আরও পড়ুন : ইবি উপাচার্যের কার্যালয়ে তল্লাশি

চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত কর্মকর্তা দেলোয়ার বলেন, ১১ জন খাতায় নাম লিখলেও চিকিৎসা নিতে এসেছে ২০ জনের বেশি। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদের ১টি বা ২টি করে সেলাই লেগেছে। ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজেও পাঠানো হয়েছে।

এছাড়া বাকিদের মধ্যে কেউ কেউ হাত, পা, চেহারা, রান ও গোড়ালিতে ইট-পাথরের আঘাত পেয়েছেন। তারা প্রত্যেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানান তিনি।

মকু দলের নেতা মোহাম্মদ দেলোয়ার বলেন, আমরা আলাওল হলের দিকে যেতে চাইলে তারা আমাদের ধাওয়া করে। কয়েকদিন ধরে আলাওল হলে অবস্থানকারী আমাদের কর্মীদের বের করে দেওয়ার চেষ্টা করছে তারা।

আরও পড়ুন : এসএসসির রুটিন প্রকাশ

ব্রাদার্সের নেতাকর্মীরা বলেন, একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়।

জানা গেছে, সংঘর্ষের ১ ঘণ্টা পার হলেও ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে দেখা যায়নি।

ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম জানান, রাত সাড়ে ১২ টার দিকে ছাত্রলীগের দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তারা এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করার এক পর্যায়ে আক্রমণ করেছে।

আরও পড়ুন : ইবিতে ছাত্রী নির্যাতন: নাম এসেছে আরও ৩ অভিযুক্তের

পরবর্তীতে পুলিশ ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা ভোর ৪টা পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, শাখা ছাত্রলীগ বিজয়ের অনুসারী ‘ব্রাদার্স’ দল আলাওল হল ও এ এফ রহমান হলে এবং 'মকু' দল সোহরাওয়ার্দী হলে অবস্থান করছে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা