শিক্ষা

ইবিতে ছাত্রী নির্যাতন: নাম এসেছে আরও ৩ অভিযুক্তের

আদিল সরকার, ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্তে উম্মুক্ত বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। যেখানে কেউ তথ্য দিলে তার পরিচয়ও গোপন রাখা হবে বলে জানানো হয়।

আরও পড়ুন: বইমেলায় তিন স্তরের নিরাপত্তা

বিজ্ঞপ্তির পর গণরুম ও হলের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে অভিযুক্ত আরো তিন ছাত্রীর নাম। তারা হলেন- আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মাওয়াবিয়া। তারা তিনজনই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তবে অভিযোগের বিষয়টি স্বীকার করেননি তাদের কেউই। মীম বলেন, আমি নির্যাতনের সময় ছিলাম না। আমি আমার রুমেই ছিলাম। শুধু অন্তরা আপুর নির্দেশে ওই মেয়েকে ৩০৬ নম্বর রুম থেকে দোয়েল-১ নামক গণরুমে রেখে চলে আসি।

তবে ঘটনায় এদের ছাড়াও আরো কয়েকজন জড়িত আছেন বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে ভয়ে গণরুমের ছাত্রীরা মুখ খুলছেন না। এমনকি মুখ না খুলতে গণরুমে থাকা শিক্ষার্থীদের অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীর অনুসারীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে জানিয়েছে একটি সূত্র।

নাম প্রকাশ না করতে পারলেও নির্যাতনের ঘটনা বর্ণনা করেছেন পাশের রুমে থাকা গণরুমের কয়েকজন ছাত্রী।

আরও পড়ুন: নির্যাতিত ছাত্রীর ঘটনা হাইকোর্টে, তদন্তে কমিটি!

তাদের বক্তব্যে উঠে এসেছে নির্যাতনের ভয়াবহ চিত্র। এক ছাত্রী বলেন, ওইদিন রাতে ওই মেয়েকে (ভূক্তভোগী) গণরুমের একটি কক্ষে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল ও চড় থাপ্পড় মারা হয়। আমরা যদিও যে রুমে নির্যাতন করা হয় তার পাশের রুমে ছিলাম। তবে, একটি দেয়ালের উপরে এক হাত পরিমাণ ফাঁকা থাকায় সেখান দিয়ে সব কথা ও শব্দ শোনা যাচ্ছিল। ওই মেয়েকে জোরে জোরে চড়-থাপ্পড় দেওয়া হয়। আমরা ওর কাতরানোর শব্দও শুনতে পাচ্ছিলাম। ওই মেয়ের উপর নির্যাতনের শব্দ আমাদের রুমের অনেকেই সইতে পারছিল না। তারা অন্য জায়গায় চলে যায়। আমরা কয়েকজন কান্না করতে থাকি। কিছু সময় বাইরে গিয়েও বসে ছিলাম। রাত ১১টা থেকে দুইটা পর্যন্ত রুমে নির্যাতনের পর পরে একজন বলে রুমের বাইরে নিয়ে যেতে তখন ওকে ডাইনিংয়ে নিয়ে যাওয়া হয়।

পাশের রুমে অবস্থানকারী আরেক ছাত্রী জানান, নিযার্তনকারীদরে মধ্যে একজন পাশের বাকি তিনটা গণরুমের সবাইকে হুমকি দিয়ে বলেন, কেউ রুমের বাইরে বের হলে খবর আছে। এমনকি ওয়াশরুমেও যেতে দেওয়া হয় নি। একপর্যায়ে তারা ওই ছাত্রীকে প্রভোস্ট স্যারের বিরুদ্ধে গালাগালি দিতে বলে এবং ভিডিও করে। এমন নির্যাতন রাত সাড়ে তিনটা পর্যন্ত চলতে থাকে। পরে বাংলা বিভাগের এক শিক্ষার্থীর পরীক্ষা থাকায় সে চেচিয়ে বললে নির্যাতনকারীরা ভূক্তভোগীকে হলের ডাইনিংয়ে নিয়ে যায়। সেখানে তাকে গ্লাস চেটে পরিস্কার করানো হয়।

এদিকে নির্যাতনের ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ গায়েব হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে হল কমিটির আহবায়ক আহসানুল হক বলেন, ‘ঘটনাস্থলের সামনে সিসিটিভি ক্যামেরা নেই। হলের রুমগুলোর বাইরে এবং অফিসের দিকে নিরাপত্তার খাতিরে সিসিটিভি বসানো আছে। তবে ডাইনিংয়ের পাশে একটি সিসিটিভি আছে। টেকনিক্যাল সমস্যার কারণে তা এখনও হাতে পাইনি। বিষয়টি আইসিটি সেলকে জানিয়েছি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা