শিক্ষা
বইমেলায় চাঁদাবাজি 

ঢাবি ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

সান নিউজ ডেস্ক : অমর একুশে বইমেলায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি।

আরও পড়ুন : প্রাণহানির সংখ্যা ছাড়াল ৪৫ হাজার

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোহাইমিনুল ইসলাম ইমন (সহ-সভাপতি, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও রাজিব হোসাইন রবিন (সহ-সভাপতি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

আরও পড়ুন : ট্রাক থেকে ১৮ মরদেহ উদ্ধার

২০১৭-১৮ শিক্ষাবর্ষে অধ্যায়নরত ইমন বাংলা বিভাগ এবং রবিন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে পুলিশ পরিচয়ে বইমেলায় ক্রেতাদের কাছ থেকে চাঁদাবাজির সময় তাদের গ্রেফতার করেন শাহবাগ থানা পুলিশ।

আরও পড়ুন : জীবন মানে যুদ্ধ, বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে

পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা