ছবি : সংগৃহিত
শিক্ষা

নতুন শিক্ষাক্রমেও সপ্তাহে ২দিন বন্ধ

সান নিউজ ডেস্ক : ২০২৩ সালে চালু হওয়া নতুন শিক্ষাক্রমেও সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সপ্তাহে পাঁচ দিনজুড়ে চলবে শ্রেণি শিক্ষার কার্যক্রম। এটি প্রধানমন্ত্রীর নীতিগত সিদ্ধান্তও বটে। তা ছাড়া আন্তর্জাতিক মানদণ্ডেও একই নিয়ম চালু রয়েছে।

আরও পড়ুন : নির্যাতিত ছাত্রীর ঘটনা হাইকোর্টে, তদন্তে কমিটি!

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, অবসরজনিত কারণে কারিগরি শিক্ষা বোর্ডসহ কোথাও কোথাও কিছুসংখ্যক শিক্ষকের সংকট তৈরি হলেও মূলত দেশে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকসংকট নেই। এখন থেকে সপ্তাহের পাঁচ দিনই হবে শিক্ষাক্রমের কাজ। বাকি দুই দিন থাকবে বন্ধ।

আরও পড়ুন : ঢাবির ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

তিনি বলেন, গত বছর বিদ্যুৎসংকটের কারণে এমন ঘোষণা দিলেও এখন থেকে এটিই চালু থাকবে। তাই এ নিয়ে নতুন করে কথা বলার কিছু নেই।

শিক্ষামন্ত্রী বলেন, সারা পৃথিবীতে সপ্তাহে পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকে। কারণ শিক্ষক এবং শিক্ষার্থীদের কিছুটা বিশ্রামেরও প্রয়োজন আছে। এতে অনেক সুবিধা আছে বলেও জানান তিনি।

এর আগে শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ এবং চাঁদপুর পৌরসভা ছাত্রলীগ কমিটির নবনির্বাচিত আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না ও নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। বৃহস্পতিবার ও শুক্রবার চাঁদপুরে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর।

আরও পড়ুন : জুন থেকে চালু হবে স্কুল ফিডিং

এদিকে চাঁদপুর সার্কিট হাউস ত্যাগ করার সময় উপস্থিত সাংবাদিকদের প্রতি কিছুটা বিরক্তি প্রকাশ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আপনাদের পড়াশোনার অভাব রয়েছে। তাই পড়াশোনা করে প্রশ্ন করবেন। নয়তো সাংবাদিকদের জন্য একটি ওরিয়েন্টেশন কোর্স চালু করার কথাও জানান তিনি।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা