ছবি : সংগৃহিত
বিনোদন

জীবন মানে যুদ্ধ, বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে

বিনোদন নিউজ ডেস্ক : বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস বলেছেন, জীবন মানে যুদ্ধ। ব্যক্তি জীবনে ১০০ সিনেমা পার করেছি, তারপরও আমাকে যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধের বিপরীতে কেউ যেতে পারে না বলেও জানান তিনি।

আরও পড়ুন : সতর্ক করলেন বুবলী

রুপালি পর্দার প্রিয় মুখ অপু বিশ্বাস টপ আয়োজিত ঈদ ও বাসন্তী মেলা উপলক্ষে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে মেলায় হাজির হয়ে এই কথাগুলো বলেন ।

আমাদের বাংলাদেশটা যুদ্ধের মাধ্যমেই পেয়েছি জানিয়ে অপু বিশ্বাস বলেন, সুতরাং যাদের জীবনে যত যুদ্ধ আসবে, তাদের মনে রাখতে হবে আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন; এজন্য পেছন থেকে আক্রমণ আসছে। কখনো বিচলিত হবেন না। সব বাধা পেরিয়ে এগিয়ে যাবেন আপন গতিতে।

আরও পড়ুন : বুবলীর সুখবর!

টপ ঈদ ও বাসন্তী মেলা উদ্যোক্তাদের নিজস্ব নকশার পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরতে এবং নিজেদের প্রতিষ্ঠানের পরিচিতি বাড়াতে আয়োজন করা হয়েছে। তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে মেলায় যান রুপালি পর্দার এই নায়িকা।

অপু বিশ্বাস মেলায় সাজিয়ে রাখা নিত্যনতুন পণ্য ঘুরে দেখেন । দুই দিনব্যাপী এই মেলায় অংশ নেন তরুণ সব উদ্যোক্তারা। এ মেলার আয়োজন করেছেন লিওয়ানা আনোয়ার।

বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছেন তা স্মরণ করে অপু বিশ্বাস বলেন, সব ধরনের প্রতিকূলতা পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে। যখনই দেখবেন ভেঙে পড়ছেন তখনই আপনার সাকসেস শুরু। এখন দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। তাই সব বাধা পেরিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন : পথশিশুদের সময় দিলেন পরিমনি

মুক্তির অপেক্ষায় রয়েছে অপু বিশ্বাস অভিনীত বেশ কয়েকটি সিনেমা। চলতি বছরই ধারাবাহিকভাবে সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে অপু বিশ্বাস প্রযোজিত সরকারি অনুদানে নির্মিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। ঢালিউড কুইন প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন।

আরও পড়ুন :

মেলায় আগত সকল উদ্যোক্তা ও ক্রেতাদের ‘লাল শাড়ি’ মুভিটি দেখার আহ্বান জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘প্রথমবার অনুদানের মাধ্যমে প্রযোজনায় নাম লেখিয়েছি। আসছে ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিনেমাটি স পরিবারে দেখার আহ্বান জানান তিনি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে। আমার প্রথম প্রযোজনাটি আপনাদের নিরাশ করবে না বলেও জানান।

আরও পড়ুন : আপাতত বিয়ের ইচ্ছা নেই

অপু বিশ্বাসের সঙ্গে এসময় আরও উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার গৌতম সাহা, মডেল উপস্থাপক বারিশা হক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা