ছবি : সংগৃহিত
শিক্ষা
গাইবান্ধায় প্রাথমিক স্তরে

৩৬ দশমিক ৪৫ ভাগ বই আসেনি

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় চাহিদা অনুযায়ী প্রাথমিক স্তরের সব পাঠ্যবই এখনো পৌঁছায়নি শিক্ষার্থীদের হাতে। বই সংকটের কারণে বিঘ্নিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়া।

আরও পড়ুন : মাদকাসক্ত ছেলেকে জেলে পাঠাতে মায়ের আবেদন!

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে, প্রাথমিক স্তরে পাঠ্যবইয়ের মোট চাহিদার ৩৬ দশমিক ৪৫ ভাগ বই ২৪ জানুয়ারি পর্যন্ত আসেনি। ফলে সবার হাতে সব বই তুলে দেওয়া সম্ভব হয়নি।

গাইবান্ধা জেলায় মোট এক হাজার ৪৬৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চার লক্ষ ৩ হাজার ৪৭৩ জন অধ্যয়নরত ছাত্রছাত্রী।

আরও পড়ুন : শাহজাহান চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার

এ জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বইয়ের চাহিদা পাঠানো হয়েছে মোট ২১ লক্ষ ৩৪ হাজার ১২৮টি। সেখানে পাওয়া গেছে বিভিন্ন শ্রেণির জন্য ১৩ লক্ষ ৫৬ হাজার ১৮৫টি। সে অনুযায়ী চাহিদার মোট প্রাপ্তির হার ৬৩ দশমিক ৫৫ ভাগ।

গাইবান্ধা শহরের ব্রিজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ বলেন, প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সব বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পেরেছি। চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের মাত্র দু’টি করে বই দেওয়া সম্ভব হয়েছে।

আরও পড়ুন : ঝালকাঠিতে দুইজনের লাশ উদ্ধার

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ বলেন, বই পেতে কিছুটা দেরি হলেও এ মাসে সব বই এসে যাবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন।

শিক্ষার্থীরা সব বই না পেলেও বিশেষ ব্যবস্থায় লেখাপড়া অব্যাহত রয়েছে। ছাত্রছাত্রীদের কোনো সমস্যায় পড়তে হচ্ছে না বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা