ছবি : সংগৃহিত
শিক্ষা

মানসম্মত শিক্ষায় নেতৃত্ব দিচ্ছে নটরডেম

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের শিক্ষা বিস্তারে নটরডেম কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আরও পড়ুন : এইচএসসির ফল ৮ ফেব্রুয়ারি

শনিবার (২৮ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘প্রতিষ্ঠার ৭৪ বছর ও পুনর্মিলন উৎসবে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এখানকার শিক্ষার্থীরা দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আলোকিত করে যাচ্ছেন।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞান আহরণ ও জ্ঞান চর্চার কেন্দ্র। কলেজের শিক্ষকরা নিরলসভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে তৈরি করেন।

আরও পড়ুন : দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নিয়ে শঙ্কা

এসময় তিনি নটরডেম কলেজ অ্যালামনাইয়ের সহযোগিতায় কলেজটির ঐতিহ্য ও গৌরব অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণরা নেতৃত্ব দেবে উল্লেখ করে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক, সামাজিক ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

স্পিকার এসময় জলবায়ু পরিবর্তন, সাইবার সিকিউরিটি, মাইগ্রেশনসহ সব চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন : ১০৯ শিক্ষার্থী বহিষ্কার!

বাংলাদেশের অনগ্রসর, অসচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষায় বৃত্তির ব্যবস্থা গ্রহণে নটরডেম কলেজ অ্যালামনাইয়ের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং নটরডেম কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও। ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান কমিটির আহ্বায়ক বিপ্লব কুমার দেব।

আরও পড়ুন : ছুটিতে আছেন ২৩ শতাংশ শিক্ষক!

আয়োজিত অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে সব শহীদ এবং প্রয়াত নটরডেমিয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে নটরডেম কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা