সংগৃহীত
শিক্ষা

একাদশে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নটরডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) কলেজ অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কলেজের ওয়েবসাইটে (ndc.edu.bd) পরীক্ষার ফলাফল পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: শোক দিবস স্মরণে শিক্ষক সমিতির আলোচনা সভা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছুদের এসএসসি পরীক্ষার জিপিএ ও লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার জন্য আগামী ২৫ আগস্ট ভর্তি আবেদনের ক্রমিক নম্বর মোতাবেক সময়সূচি অনুযায়ী উপস্থিত থাকতে বলা হচ্ছে। শিক্ষার্থীদের কলেজ গেটে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে।

ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষা জন্য ভর্তি আবেদনের প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি ও সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে) সাথে আনতে বলা হয়েছে।

আরও পড়ুন: মৌখিক পরীক্ষা শুরু ৩ সেপ্টেম্বর

এ বছর উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে আসন রাখা হয়েছে মোট ১ হাজার ৮০০টি, ইংরেজি মাধ্যমে ৩০০টি। এছাড়াও মানবিক শাখায় আসন রাখা হয়েছে ৪১০টি ও ব্যবসায় শিক্ষায় ৭৬০টি আসন। এবারও মোট আসনের দেড়গুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে।

দেশের সেরা কলেজগুলোর মধ্যে নটরডেম কলেজ একটি। কলেজটিতে ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজকদের দ্বারা পরিচালিত এতে স্নাতক শাখাও রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রিক মিশনারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তিচ্ছুক শিক্ষার্থী নির্বাচন করে থাকে কলেজটিতে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা