শিক্ষা

কলেজে ভর্তি, ঘণ্টায় আবেদন ১৪৫০৬

নিজস্ব প্রতিনিধি: একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম ২ দিনে ব্যাপক সাড়া মিলেছে। প্রতি এক ঘণ্টায় প্রায় ১৪ হাজার ৫০৬ জন শিক্ষার্থী আবেদন করছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত থেকে শুরুর পর শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ৩৯ ঘণ্টায় অনলাইনে মোট ভর্তির আবেদন করেছে ৫ লাখ ৬৫ হাজারের অধিক শিক্ষার্থী‌।

আরও পড়ুন: ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার বলেন, ১ম থেকে ভর্তিতে ব্যাপক সাড়া পাওয়ার কারণ হলো অভিভাবক, ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা প্রথমদিকে আবেদন করে ফেলে। ‌প্রতিবছর প্রথম ১ সপ্তাহে ৮০% বেশি ভর্তি আবেদন হয়ে থাকে। এবারো এর ব্যতিক্রম হবে না।

তিনি আরো জানান, আগামী ৩ দিনে আরো ৬-৭ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারে।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যমতে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে আবেদন শুরু হলে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৫ লাখ ৬৫ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী আবেদন করেছে। এ সকল শিক্ষার্থী মোট ৩০ লাখ ৭৮ হাজারের বেশি আসন পছন্দ দিয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ‘দক্ষতা উন্নয়ন সামিট’ অনুষ্ঠিত

প্রতিজন শিক্ষার্থী ৫টি থেকে ১০টি কলেজে আসন পছন্দ দিয়েছেন। এবারো ৩ দফায় আবেদন কার্যক্রম চলবে।

আগামী ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। গত বছরের নীতিমালার মতো এবারো আবেদন ফি ১৫০ টাকা করা হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশন ফি ৩৩৫ টাকা করা হয়েছে । ১ম ধাপের আবেদন চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার একাদশে ভর্তিতে মোট আসন রয়েছে ২৬ লাখের বেশি। এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। সেই হিসেবে একাদশে ভর্তিতে আসন সংকট হবে না। তবে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত কলেজে চান্স পাওয়া নিয়ে ভাবতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৭% বাদে কলেজের ৯৩ % আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এসব আসনে ভর্তির জন্য মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচিত করা হবে।

আরও পড়ুন: নির্ধারিত সময়েই পরীক্ষা হবে

যেভাবে আবেদন করা যাবে:
http://xiclassadmission.gov.bd সার্ভারে আবেদন করার আগে শিক্ষার্থীদের প্রত্যেককে আবেদন ফি জমা দিতে হয়। কোন ব্যাংকে না গিয়ে সরাসরি বিকাশের মাধ্যমেও পরিশোধ করা যাবে। এরপর পছন্দের কলেজ বাছাই করে অনলাইনে সাবমিট করতে হবে।

আবেদনের সময়সূচি:
১ম ধাপে আবেদন করা যাবে ২০ আগস্ট পর্যন্ত। পুনর্নিরীক্ষণের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে ৩১ আগস্ট। ১ম ধাপের ফল প্রকাশ করা হতে পারে ৫ সেপ্টেম্বর। ১ম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবে।

আরও পড়ুন: ডেঙ্গুতে ভিকারুননিসার শিক্ষিকার মৃত্যু

এরপর ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ২য় ধাপের আবেদন নিয়ে ফল প্রকাশ করা হতে পারে ১৬ সেপ্টেম্বর। ১ম মাইগ্রেশন ফল প্রকাশ হবে ১৬ সেপ্টেম্বর। ২য় ধাপে নির্বাচিতরা নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর।

২০ ও ২১ সেপ্টেম্বর ৩য় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর ৩য় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে। শিক্ষার্থীদের ভর্তি চলবে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত। ৮ অক্টোবর ক্লাস শুরু হবে।

নির্বাচিত শিক্ষার্থীদেরকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে।

উচ্চ আদলতের নির্দেশে চার্চ পরিচালিত কলেজ নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের ভর্তি করবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা