ছবি : সংগৃহিত
শিক্ষা
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

শোক দিবস স্মরণে শিক্ষক সমিতির আলোচনা সভা

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ফের নীলক্ষেত অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

বুধবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মীজানুর রহমান।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, অসাম্প্রদায়িক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা এবং প্রযুক্তি ও জ্ঞান নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন: মৌখিক পরীক্ষা শুরু ৩ সেপ্টেম্বর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-দর্শন নতুন প্রজন্ম ও যুবসমাজের কাছে পৌঁছে দিতে শোকের মাসে বঙ্গবন্ধুর জীবন ও কর্মে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য দুইদিনব্যাপী কর্মশালা পরিচালনার কথাও তুলে ধরেন।

মুখ্য আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ক্যান্টনমেন্টে বন্দি রাজনীতিকে শেখ হাসিনা ক্যান্টনমেন্টের বৃত্তের বাইরে নিয়ে আসতে সক্ষম হয়েছেন।

একাত্তরে সারা দেশ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো এমন কথা অনেকে বলে থাকেন। কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। মুক্তিযুদ্ধে ৮৪ বাংলাদেশি সামরিক সৈন্য অংশ নেন। তাদের মধ্যে ৭৭ জন মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। বাকি সাতজন বাঙালি মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনীর পক্ষেই যুদ্ধ করেছিলেন।

আরও পড়ুন: চিকিৎসকদের কর্মবিরতি চলছে, আটক ৪

একাত্তরে যে রাজকার প্রজন্ম ছিলো তারা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায় নি। মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি রাজাকারের পরবর্তী প্রজন্মও বৃদ্ধি পেয়েছে। একটু সুযোগ পেলেই তারা ছোবল দেবে। এখনও বাংলাদেশে পাকিস্তানের চিন্তা-চেতনা রপ্তানির বা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: রিয়াদ হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান।

স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আফরিন তন্বীর সঞ্চালনায় আলোচনা করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম। স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা