ছবি : সংগৃহিত
শিক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নিয়ে শঙ্কা

সান নিউজ ডেস্ক : ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম (দ্বিতীয়বার) পরীক্ষা নিয়ে শঙ্কায় আছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশ নীতিমালা হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছুই বলতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন : ১০৯ শিক্ষার্থী বহিষ্কার!

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন ভিন্ন হওয়ায় প্রস্তুতিও ভিন্নভাবে নিতে হয়। যদি সেকেন্ড টাইম পরীক্ষা থাকে তাহলে আগেই জানালে তারা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবেন। আর না হলে অংশ নিয়েও ভালো কিছু করতে পারবেন না।

এ বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী সাদিয়া বিনতে রাহী বলেন, আমরা করোনার কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারিনি। আমাদের বড় ভাইয়ারাও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পেরেছে তাহলে আমরা কেন পারবো না। আমি প্রশাসনের কাছে বলতে চাই তারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে অতিদ্রুত তা অনলাইনে প্রকাশ করবেন।

আরও পড়ুন : ছুটিতে আছেন ২৩ শতাংশ শিক্ষক!

রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এ বিষয়ে জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বানে সাড়া দিয়ে আমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার বাধা তুলে নিয়েছিলাম। আমি দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পেয়েছে।

আরও পড়ুন : শিক্ষা হবে আনন্দময়

উপাচার্য বলেন, ইউজিসি প্রতি বছর একটা সুপারিশমালা দেয়। এ বছরের সুপারিশমালা আমরা এখনো হাতে পাইনি। সুপারিশমালায় যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিষয়ে কিছু বলা হয়, তাহলে সেটি নিয়ে ভর্তি কমিটির সভায় আলোচনা করবো।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা