ছবি-সংগৃহীত
শিক্ষা

পরীক্ষার হলে মোবাইল পেলেই বহিষ্কার

সান নিউজ ডেস্ক: পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ এবং ব্যবহার সংক্রান্ত অনিয়ম বন্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর পরীক্ষার হলে কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে তাকে বহিষ্কার করতে হবে। এছাড়া এই অপরাধের জন্য তার সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে।

আরও বলা হয়েছে, সম্প্রতি পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা ও মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগ উদ্বেগজনকভাবে বেড়েছে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা সংক্রান্ত বিধান অনুযায়ী পরীক্ষার হলে মোবাইল ফোন সাথে রাখা যাবে না। কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে বহিষ্কার করতে হবে এবং এ অপরাধের জন্য তার সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে।

আরও পড়ুন: ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করে অসদুপায় অবলম্বন করলে তাকে বহিষ্কার করতে হবে এবং এমন অপরাধের জন্য সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী বছরে পরীক্ষা থেকে বিরত রাখা হবে।

উভয় ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য প্রমাণ রেখে ব্যবহৃত মোবাইল ফোনটি সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ফেরত দিতে হবে। নকলের আলামত হিসেবে ফোনের ছবি, নকলের প্রিন্ট কপি এর সাথে সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থী হলে ফোন নিয়ে প্রবেশ করেছে বা ব্যবহার করেছে মর্মে লিখিত রেখে মোবাইল ফোন ফেরত দিতে হবে। পরীক্ষার হলে ব্যবহৃত মোবাইল ফোন কোনো অজুহাতে জমা নেওয়া যাবে না। এ বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে পরিমনির উপহার

প্রসঙ্গত, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষা চলমান। প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনার্স ২য় বর্ষ পরীক্ষা ২ জানুয়ারি ২০২৩ থেকে থেকে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত চলবে।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

গ্রেপ্তার হলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তাকর্মীকে লাঞ...

এখনো ঘুমাতে পারেন না মিমি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী দীর্ঘ দেড় যুগ...

নাইটক্লাব কাণ্ডে সমালোচনার মুখে ফুটবলাররা

ফিফা আসিয়ান কাপে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের লজ্জাজনক হারের ক্ষত না...

শেখ হাসিনা ফিরলে আইনি ব্যবস্থা : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে ত...

ঢাকায় রোমানিয়ার ভ্রাম্যমাণ ভিসা মিশন

ইউরোপের দেশ রোমানিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা