ফারদিন নূর পরশ
শিক্ষা

ফারদিনকে হত্যা করা হয়েছে

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের বাবা কাজী নূর উদ্দিন বলেছেন, ফারদিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: ফরিদপুরে ৫ জনের যাবজ্জীবন

সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় বুয়েটের শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি করেন। মানববন্ধনে বুয়েট শিক্ষার্থীরা ফারদিন হত্যাকাণ্ডের দ্রুত তদন্তের দাবি জানান।

ফারদিনের বাবা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখছি। কারণ আমার সন্তান কারও শত্রু নয়। এমন কী, আমার পেশাগত জীবনেও কোনো শত্রু তৈরি করিনি। র‌্যাব, ডিবি, পিবিআইয়ের ওপর আস্থা রাখতে চাই। তারা তদন্ত করে প্রকৃত খুনিদের চিহ্নিত করবেন বলে আশা করি। তারা আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়েছেন তবে এখন পর্যন্ত কোনো আপডেট জানায়নি।

আরও পড়ুন: রংপুরে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

সন্তান নিখোঁজের পর রামপুরা থানায় সাধারণ ডায়েরি করে ফারদিনের পরিবার। এ বিষয়ে তিনি বলেন, জিডির ৪৮ ঘণ্টা পরেও পুলিশ জিডির তদন্ত বা কোনো গুরুত্ব দেয়নি। এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি। লাশ পাওয়ার আগ পর্যন্ত থানার কার্যক্রমে আমরা খুশি না।

ফারদিনের বান্ধবী বুশরাকে আসামি করার বিষয়ে তিনি বলেন, আমার ছেলে নিখোঁজ হওয়ার পর সর্বশেষ বুশরার সঙ্গে দেখা যায়। তাই তাকে আসামি করা। আমার সন্তান বাসা থেকে বের হওয়ার সময়ে মায়ের কাছে যে গন্তব্যের কথা বলে বের হয় এর বাইরে কখনও যায়নি। তার বুয়েটে আসার কথা ছিলো। কিন্তু আমার প্রশ্ন হলো, বুশরার সঙ্গে কেনো তাকে এতো সময় কাটাতে হলো। যার পরদিন পরীক্ষা তার রাত ১০টা পর্যন্ত বাইরে থাকার কথা নয়।

আরও পড়ুন: খেরসনে ৪০০ যুদ্ধাপরাধ করেছে রাশিয়া

তিনি বলেন, আমার তিন সন্তানের কেউ ধুমপান পর্যন্ত করে না। আমার সন্তান বুয়েটের ক্যাম্পাসে ছিলো, বিশ্বসাহিত্য কেন্দ্রে তার যাতায়াত ছিলো। কেউ বলতে পারেনি সে ধূমপান করতো। যে ধূমপান করে না, সে কখনও ফেন্সিডিলে আসক্ত হতে পারে না। আর এই মাদকের বিষয়টাকে সামনে এনে তদন্ত বাধাগ্রস্ত করা হয়েছে। সত্য বিষয়টা বের করতে হবে কী কারণে তাকে বুশরার কাছে যেতে হলো।

আরও পড়ুন: সিনেট জয়ে উচ্ছ্বসিত বাইডেন

প্রসঙ্গত, নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত ৭ নভেম্বর রাতে ফারদিনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান ময়নাতদন্তকারী চিকিৎসক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা