শিক্ষা

হ্যান্ডবলের রাজা ইবি

আদিল সরকার, ইসলামী বিশ্ববিদ্যালয়: আন্তঃবিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশীপের হ্যান্ডবলে অবশেষে জয়ের ট্রফি ছিনিয়ে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা।

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ১০ পয়েন্টে হারিয়ে এই জয় আনে ইবিয়ানরা। রবিবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ক্রিকেট মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

এদিকে জয়ী বিশ্ববিদ্যালয় খেলোয়াড়দের তাৎক্ষণিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

জানা যায়, আজ বিকেল তিনটায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন (এমপি)।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, সচিব মেজবাহ উদ্দিন, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি'র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইন্জিনিয়ার আইয়ুব নবী খান, বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান মো. শফিউল ইসলাম মহিউদ্দিন (এমপি) ও টুর্নামেন্টের স্পন্সর সৈয়দ ইমতিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালক ড. সোহেল, সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা ইবির ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মাহবুবুল আরফিন ও বিশ্ববিদ্যালয় টিমের কোচ শাহ আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খেলায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় শাকির সামির ইমন। সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় তাকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

প্রসঙ্গত, আন্তঃবিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশীপ হ্যান্ডবলে ছেলেদের বিভাগ থেকে ২৫টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ খেলার আয়োজন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা