ছবি-সংগৃহীত
শিক্ষা

ট্রেনের নিচে পড়ে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামার সময় ট্রেনের নিচে পড়ে কুয়েটের এক শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনা ঘটেছে জয়পুরহাট রেলস্টেশন এলাকায়।শুক্রবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফরিদপুরে পরিবহন ধর্মঘট শুরু

নিহত শিক্ষার্থীর নাম রাহুল (২৩)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া গ্রামের মৃত শাহরিয়ার রইচের ছেলে। নিহত রাহুল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, বাড়ি ফেরার জন্য রাতে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ওঠেন রাহুল। ভোর ৪টা ৭ মিনিটে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে এসে পৌঁছায়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: পরিত্যক্ত কূপে গ্যাসের সন্ধান

বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে পুলিশের সদস্য আইয়ুব আলী বলেন, ওই শিক্ষার্থী খুলনা থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে জয়পুরহাট আসছিলো। ট্রেনটি জয়পুরহাট স্টেশন পার হওয়ার পর তার বিষয়টি খেয়াল হয়। পরে চলন্ত ট্রেন থেকে দ্রুত প্ল্যাটফর্মে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

সুগন্ধায় স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনার সময়...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা