শিক্ষা

আগামী সপ্তাহে বিসিএস লিখিতের ফল

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেছেন, চলতি নভেম্বরেই ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে।

আরও পড়ুন: অনেক দেশেই ডেঙ্গু বেড়েছে

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ কথা জানান তিনি। পিএসসি সচিব বলেন, আমরা এ সপ্তাহে অথবা আগামী সপ্তাহের প্রথম দিকে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করবো। ফলাফল প্রকাশিত হওয়ার পর ৫ থেকে ৭ দিন সময় নিয়ে মৌখিক পরীক্ষার বোর্ড প্রস্তুত করা হবে। এর পরেই মৌখিক পরীক্ষা শুরু হবে। আমরা নভেম্বরের মধ্যে ভাইভা শুরু করবো, এতে কোনো সন্দেহ নেই।

জানা যায়, ৪১তম বিসিএসের খাতা দেখার কাজ শেষ হয়েছে। এখন চলছে নম্বর অ্যান্ট্রির কাজ। এটিও শেষ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরের মধ্যে ফল তৈরির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

সম্প্রতি পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে জানায়, ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা দ্রুত সময়ে শেষ করা হবে। কয়েকটি গ্রুপে বিভক্ত করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষা শেষে পরবর্তী এক মাসের মধ্যে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে লিখিত পরীক্ষায় অংশ নেন ২১ হাজার ৫৬ জন। পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের আবশ্যিক বিষয়ের খাতার সংখ্যা এক লাখ ২৬ হাজার ৩৩৬টি।

আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এতে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে শিক্ষা ক্যাডারে।

আরও পড়ুন: আইএমএফের ঋণ পেতে যাচ্ছি

এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস সাধারণ শিক্ষায় ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেওয়া হবে। শিক্ষার পর সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে প্রশাসন ক্যাডারে। এ ক্যাডারে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া পুলিশ ক্যাডারে ১০০ জনসহ বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা