প্রতীকী ছবি
শিক্ষা

এবার সাহিত্যিককে ‘হেয়’ করে প্রশ্ন

সান নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের প্রশ্নপত্রে ‘সাম্প্রদায়িক উসকানি’র পর এবার কারিগরি বোর্ডের এইচএসসির বাংলা পরীক্ষার একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে নতুন করে বিতর্ক উঠেছে।। ওই প্রশ্নে দেশের একজন সাহিত্যিককে হেয় করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত

বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

জানা গেছে, রোববার (৬ নভেম্বর) কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বাংলা-২-এর একটি সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে একজন লেখকের নাম উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘২১ শে বইমেলায় তাড়াহুড়ো করে তিনি বই প্রকাশ করেন। পাঠকদের কাছে তার লেখা খাপছাড়া মনে হয়। ফলে পাঠকদের কাছে তিনি সমাদৃত হন না।’

আরও পড়ুন: দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান গণমাধ্যমকে বলেন, ‘এ মেসেজটা শোনার পর আমি প্রশ্নপত্রটি সংগ্রহ করেছি। কোন শিক্ষক এমন প্রশ্নপত্র তৈরি করেছেন, তাকে খুঁজে বের করতে পরীক্ষা নিয়ন্ত্রককে দায়িত্বও দিয়েছি। কে এ প্রশ্নটি করেছেন, তাকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এটা সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভাবে সব বোর্ডে কেন এ ধরনের কাজ করছে, কী কারণে করছে তা জানা দরকার। এজন্য আমি খুবই দুঃখিত। প্রশ্ন আসলে বোর্ডের পক্ষে দেখা সম্ভব হয় না। শিক্ষক প্রশ্নপত্র প্রণয়নের পর মডারেটরা সেটি যাচাই-বাছাই করে চূড়ান্ত করেন। শিক্ষকরা শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিত কাজ করছেন, এটি দুঃখজনক। জড়িত ব্যক্তিকে খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: অনুমোদন না হলে ইভিএম নয়

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার জানান, ‘বিষয়টি নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, পাণ্ডুলিপি বের করে এটার সঙ্গে কারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তিনি ব্যবস্থা নিতে বলেছেন।’

তিনি বলেন, ‘যারা প্রশ্নপত্র মডারেট করেছেন এবং সেট করেছেন, তাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা