শিক্ষক নাই, শ্রেণিকক্ষে তালা!
শিক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়

শিক্ষক নাই, শ্রেণিকক্ষে তালা!

ইবি প্রতিনিধি : শিক্ষক-শ্রেণিকক্ষ সংকটে বিভাগে তালা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা। এতে বিভাগের সভাপতি অবরুদ্ধ হয়ে পড়েন।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় ১৬ শিক্ষার্থীসহ নিহত ১৯

দাবি না মেনে নেয়া পর্যন্ত সকল ধরণের ক্লাস বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ ঘোষণা করে শিক্ষার্থীরা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১ টায়এ কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের চারটি ব্যাচে দুইশত শিক্ষার্থী থাকলেও শিক্ষক মাত্র দুইজন। এছাড়া শ্রেণীকক্ষের অভাবে মেঝেতে বসে ক্লাস করতে হয় নিয়মিত।

আরও পড়ুন : বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত

একই সাথে নেই পর্যাপ্ত ল্যাব সহায়ক। যার ফলে গবেষণার সুযোগ পাচ্ছিনা আমরা। আমরা কেন এসকল সুবিধা থেকে বঞ্চিত হবো বলে প্রশ্ন তুলেন শিক্ষার্থীরা।

এছাড়া শিক্ষার্থীরা জানান, বিষয়গুলো নিয়ে আগেও আমরা প্রশাসনকে জানিয়েছি। কেউ কোন ব্যবস্থা নেয়নি। তাই আমরা আজ বিভাগে তালা দিয়েছি। সমাধান না পেলে প্রশাসন ভবনেও অবস্থান কর্মসূচি পালন করবো।

এদিকে বিকেলেই শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের বাসভবনে আলোচনায় বসে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : রানির স্মৃতি উজ্জ্বল রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জানান, সামনের ২৮ সেপ্টেম্বর ইউজিসির মিটিং আছে। সেখানে বিষয়টি তুলে ধরবো। যদি সেখানেও শিক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত না আসে গেস্ট টিচার দেয়া হবে।

এদিকে ল্যাব এসিসটেন্ট কিছুদিনের মধ্যে নিয়োগ দেয়া হবে বলে জানান উপাচার্য। একই সাথে টেন্ডারের মাধ্যমে এক মাসের মধ্যেই চেয়ার-টেবিলের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা