প্রতীকী ছবি
শিক্ষা

শিক্ষকদের কাউন্সেলিং প্রশিক্ষণ শুরু

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা ঠেকাতে কাউন্সেলিংয়ের জন্য মাধ্যমিক পর্যায়ের দুই লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিজিএমউএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রথম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অতিমারির মধ্যে মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে হতাশা তৈরি হয়েছে। তবে আমরা মাধ্যমিক পর্যায়ের দুই লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি। আমরা চাই প্রতিটি বিদ্যালয়ে দুজন শিক্ষক কাউন্সেলিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হবেন। তারা শিক্ষার্থীদের যেকোনো ধরনের সমস্যায় পরামর্শ দেবেন।

সম্প্রতি আঁচল ফাউন্ডেশনের এক সমীক্ষায় বলা হয়েছে, চলতি বছরের প্রথম আট মাসে গড়ে ৪৫ জনের বেশি করে ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। প্রেমঘটিত কারণে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিগত আট মাসে আত্মহননকারী শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ১৯৪ শতাংশ স্কুলগামী শিক্ষার্থী। এদের মধ্যে ৩২ দশমিক ৯৯ শতাংশ পুরুষ এবং ৬৭ দশমিক শূন্য ১ শতাংশ নারী শিক্ষার্থী।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা!

কোচিং বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কোচিংয়ে অনৈতিক অংশটুকু হচ্ছে শিক্ষক শ্রেণিকক্ষের নিজের শিক্ষার্থীদের তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করতে পারবেন না। না পড়লে তাকে বাধ্য করা হয় এ ধরনের অভিযোগ আসে। আমরা শিক্ষা আইনে প্রস্তাব করেছি কোনো শিক্ষক তার নিজের শিক্ষার্থীকে প্রাইভেট না পড়ান, অন্য শিক্ষার্থীকে পড়াতে পারেন। এটি মন্ত্রিসভায় পাস হয়ে সংসদ যাবে।

তিনি আরও বলেন, অতিরিক্ত পরীক্ষার চাপ ও সনদ নির্ভরতা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। নতুন শিক্ষা ব্যবস্থা হবে অভিজ্ঞতানির্ভর। প্র্যাকটিক্যাল শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা