শিক্ষা

ইবি ভিসির অফিস ভাঙচুর!

আদিল সরকার, ইবি প্রতিনিধি: চাকুরির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্যের একান্ত সচিবের (পিএস-১) রুম ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক কিছু ছাত্রলীগকর্মী। এসময় পিএস আইয়ুব আলীকে হেনস্তাও করে তারা। পরে এক সহযোগীর সহায়তায় রুম থেকে বের হয়ে রেজিস্ট্রারের রুমে আশ্রয় নেন তিনি।

আরও পড়ুন : যুদ্ধ থামাতে ভূমিকা রাখছেন এরদোগান

শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়ইটার দিকে এ ঘটনা ঘটে। সাবেক এই ছাত্রলীগকর্মী সবাই দৈনিক মজুরির ভিত্তিতে ক্যাম্পাসে কাজ করেন।

ভুক্তভোগী সূত্রে, দুপুরে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা সাবেক কিছু ছাত্রলীগকর্মী ও স্থানীয় প্রায় ২০ জন ভিসি কার্যালয়ে যান। এ সময় তারা ভিসির পিএস আইয়ুব আলীকে তাদের ফাইল আটকে রাখার বিষয়ে জানতে চান। এসময় আইয়ুব আলী ফাইলের বিষয়ে কিছু জানেন না বললে তারা তার উপর চড়াও হন। একপর্যায়ে রুম ভাঙচুর শুরু করেন।

একইসাথে আইয়ুব আলীকে হেনস্তা করেন। এসময় এক অফিস সহায়কের সহযোগীতায় রুম থেকে বের হয়ে আসেন পিএস। ঘটনাস্থলে গিয়ে টেবিল ভাঙচুরসহ ফাইলপত্র পুরো রুমে ছড়ানো অবস্থায় দেখা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী আইয়ুব আলী বলেন, এক জন কর্মকর্তাসহ আমি অফিসে ছিলাম। এসময় অস্থায়ী চাকুরিজীবী পরিষদের সভাপতি টিটো মিজান ও সাধারণ সম্পাদক রাসেল জোয়ার্দারের নেতৃত্বে ১৫-২০ জন অফিসে এসে ভাঙচুর করে। উপাচার্যকে বিষয়টি জানিয়েছি। নিরাপত্তাসহ এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে চাকুরিপ্রত্যাশী সাবেক ছাত্রলীগকর্মীরা বলেন, আমরা অনেকদিন কাজ করলেও ফাইল আটকে থাকায় বেতন পাচ্ছি না। ফাইলগুলো কেন আটকে আছে সেটি জানতে গিয়েছিলাম। এসময় পিএস ছাত্রলীগ নিয়ে বাজে কথা বলেন। সে আসলে বিএনপি করে। আমরা তার পদত্যাগ চাই।

আরও পড়ুন : বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত

এছাড়া আমাদের নিয়োগ না দিলে বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়োগ বোর্ড হতে দেয়া হবে না বলে জানায় অস্থায়ী চাকুরিজীবী পরিষদের সভাপতি টিটো মিজান বলেন। এদিকে রুম ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, তার রুম কে ভাঙচুর করেছে আমরা সেটা জানি না। তার তো শত্রুর অভাব নাই।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল হক বলেন, আমাদের কর্মকর্তার রুম ভাঙচুর যারা করেছে তাদের বিচার করতে হবে। এতো সাহস এরা কোথা থেকে পায়। দ্রুত ব্যবস্থা না নিলে সমিতি থেকে কঠোর পদক্ষেপ নিব। এদিকে বিষয়টি দু:খজনক বলে জানিয়েছেন রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

তিনি বলেন, এটি অপ্রত্যাশিত। প্রশাসন আছেন, তারা সিসিটিভি পর্যালোচনা করে বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশা করি। এদিকে আইয়ুব আলী বিএনপি সংশ্লিষ্টতার বিষয়ে বলেন, ‘আমি বঙ্গবন্ধু পরিষদের সদস্য। তারা ডকুমেন্ট দিক যে আমি বিএনপি করি!’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘একটি অপশক্তি অফিসে হামলা চালিয়েছে। তারা শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায়। বিষয়টি কোনভাবেই ছাড় দেওয়া হবে না।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা