চলতি সপ্তাহে বিসিএসের ফল
শিক্ষা

চলতি সপ্তাহে বিসিএসের ফল

সান নিউজ ডেস্ক: চলতি সপ্তাহের যেকোনো দিন ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

আরও ‍পড়ুন: যুদ্ধ থামাতে ভূমিকা রাখছেন এরদোগান

তিনি জানান, ফল প্রকাশের দিনক্ষণ বলা যাবে না। তবে এই সপ্তাহেই হবে ইনশাআল্লাহ, চেষ্টা করছি আমরা। পিএসসি ফল প্রকাশের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এসব কথা জানিয়েছেন।

আরও ‍পড়ুন: বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত

সোহরাব হোসাইন বলেন, যতক্ষণ পর্যন্ত আমার কাছে নির্ভুলভাবে ফল না আসে, ততক্ষণ পর্যন্ত প্রকাশ করা হবে না। এটা এমন একটা সেনসিটিভ ইস্যু, কোনো ভুল রেখে ফল প্রকাশ করা হয় না। আগে আমরা নিশ্চিত হব যে এখন নির্ভুল আছে। অটোমেটেড ও ম্যানুয়ালি দুইভাবে পরীক্ষা করে আমাকে জানানো হয়েছে, এটা (ফল প্রস্তুত) শেষ পর্যায়ে আছে। রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে আমরা ফল প্রকাশের আশা করছি।

জানা গেছে, ৪১তম বিসিএসে মোট ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী আবেদন করেন, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। গত বছরের ১৯ মার্চ ৮টি বিভাগীয় শহরে ৪১তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ঠিক সময়ে ফলাফল প্রকাশ করতে পারেনি পিএসসি।

আরও ‍পড়ুন: রানির স্মৃতি উজ্জ্বল রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত বছরের ১ আগস্ট প্রিলির ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ২১ হাজার ৫৬ শিক্ষার্থী। এরপর আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা শুরু হয় গত বছরের ২৯ নভেম্বর, শেষ হয় ৭ ডিসেম্বর।

সে হিসেবে ৯ মাস আগে শেষ হয়েছে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা। তবে এখনো ফল পাননি চাকরিপ্রার্থীরা। পিএসসি বলছে, তিন শতাধিক পরীক্ষকের অবহেলার জন্য লিখিত পরীক্ষার ফল প্রকাশে দেরি হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা