৭ কলেজের ভর্তি পরীক্ষা শুরু
শিক্ষা

৭ কলেজের ভর্তি পরীক্ষা শুরু

সান নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের (২০২১-২২) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোর ভর্তি পরীক্ষা শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আরও ‍পড়ুন: ভাড়ার চার্ট না থাকলে জরিমানা

রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন পরীক্ষার্থীরা।

কেন্দ্রগুলো হচ্ছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজ, ভবন-১, ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজ, ভবন-২, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (হোম ইকনোমিক্স কলেজ) , আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, উইল্‌স‌ লিট্‌ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ ও মতিঝিল গভমেন্ট বয়েজ হাই স্কুল।

আরও ‍পড়ুন: দেশের মানুষ বেহেস্তে আছে

অপরদিকে সুন্দর পরিবেশে যথাযথ প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে বলে জানান ঢাকা কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ও নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানোর পর যথাসময়ে পরীক্ষা শুরু হয়েছে। কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাইনি। এ পর্যন্ত প্রশ্নপত্র নিয়েও কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রত্যাশা করছি সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বের হতে পারবেন।

ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এবার বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে আসন রয়েছে ৬ হাজার ৫০০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি।

আরও ‍পড়ুন: ইউক্রেন নয়, যুদ্ধ ন্যাটোর বিরুদ্ধে

সাত কলেজের কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোর ভর্তি পরীক্ষা আগামী ১৯ আগস্ট এবং বাণিজ্য ইউনিটের বিভাগগুলোর ভর্তি পরীক্ষা আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা