উচ্ছ্বসিত স্কুল শিক্ষার্থীরা
শিক্ষা

উচ্ছ্বসিত স্কুল শিক্ষার্থীরা

সান নিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা নিতে ভয়হীন এবং খুবই উচ্ছ্বসিত দেখা গেছে।(প্রাথমিকের শিক্ষার্থীদের) পর্যবেক্ষণমূলক টিকা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আজ। অভিভাবকরা বলছেন, শিশুদের এই টিকা সবার আগে দিতে পেরে তাদেরও ভালো লাগছে।

আরও পড়ুন: সুইস ব্যাংকে অর্থপাচার তথ্য না চাওয়ার কারণ জানতে চান হাইকোর্ট

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ চিত্র দেখা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পর্যবেক্ষণমূলক এই কার্যক্রমে টিকা নিবে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া ১৬ শিক্ষার্থী।

অনুভূতি জানতে চাইলে বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার বলে, স্কুলের বান্ধবীদের সঙ্গে টিকা নিতে এসেছি। খুবই ভালো লাগছে।

‘ভয় লাগছে কি না’ জানতে চাইলে ওই শিক্ষার্থী বলে, কোন রকম ভয় লাগছে না। টিকা নিলে কিছুই হয় না।

সানজিদা বলে, টিকা নিলে বিভিন্ন রোগ থেকে বাঁচা যায়, করোনা হয় না। আর টিকা না নিলে করোনা হলে মানুষ বেশি অসুস্থ হয়, এমনকি মারাও যেতে পারে।

তৃতীয় শ্রেণির আরেক শিক্ষার্থী শামীমা সিদ্দিকা তাসিন বলে, টিকা নিতে কোন ভয় লাগছে না। আম্মু আমার সঙ্গে এসেছে। বলেছে টিকা নিলে কোন ভয় নেই।

আরও পড়ুন: কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৫

কেন টিকা নিতে চাও জানতে চাইলে এই ক্ষুদে শিক্ষার্থী বলে, টিকা নিলে করোনা থেকে ভালো থাকা যায়। তাই আমি এই ভাইরাস থেকে সুরক্ষা নেওয়ার জন্য টিকা নিতে এসেছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা