রাবিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন সম্পন্ন
শিক্ষা
২৫ জুলাই পরীক্ষা শুরু

রাবিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন সম্পন্ন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে মঙ্গলবার (২৮ জুন)। এতে তিন ইউনিটে মোট ৪ হাজার ৫ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি। এ হিসেবে প্রতি আসনে লড়াই করবেন ৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আরও পড়ুন : ষড়যন্ত্র পেরিয়ে পদ্মা সেতু আজ বাস্তব

বুধবার (২৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মো. বাবুল ইসলাম বলেন, রাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। তিন ইউনিট মিলে এবছর আবেদন করেছে মোট ১ লাখ ৭৮ হাজার ২৮৬ জন ভর্তিচ্ছু। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১ এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন করেছে ৭১ হাজার ৪১০ ভর্তিচ্ছু। পূর্বের ঘোষণা অনুযায়ী, তিন ধাপে চূড়ান্ত আবেদন নেয়া হয়েছে। এখন আর চূড়ান্ত আবেদন করার সুযোগ নেই। যারা আবেদন করেছে তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

গত ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত প্রাথমিক আবেদন সম্পন্ন হয়েছে। এতে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়। তারা গত ১৫ জুন দুপুর ১২ টা থেকে মোট তিন ধাপে গতকাল মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করেন৷

আরও পড়ুন : ইউরোপে মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা

আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এছাড়া আগামী ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা