ফাইল ছবি
শিক্ষা
পেছাবে এইচএসসিও

ঈদের আগে এসএসসির সম্ভাবনা নেই

সান নিউজ ডেস্ক: দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় স্থগিত করা হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা স্থগিত হওয়ায় এর প্রভাব পড়বে এইচএসসি পরীক্ষা শুরুতেও। কেননা এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে অন্তত দুই মাসের বিরতি প্রয়োজন। এই হিসেবে বলা যায়, এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: আসামে বন্যায় ১১ জনের মৃত্যু

মঙ্গলবার (২১ জুন) এমনই ইঙ্গিত দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

তিনি বলেন, ‘চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত হওয়ায় এর প্রভাব এইচএসসি পরীক্ষা শুরুতে পড়বে। কেননা দুটি পাবলিক পরীক্ষার মধ্যে অন্তত দুই মাসের বিরতি প্রয়োজন। সেই হিসেবে বলা যায়, এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যেতে পারে।’

কবে নাগাদ এসএসসি পরীক্ষা শুরু হতে পারে এমন প্রশ্নে তপন কুমার বলেন, ‘বিষয়টি নির্ভর করছে বন্যা পরিস্থিতির ওপর। পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে আমরা এক সপ্তাহের নোটিশে এসএসসি পরীক্ষা আয়োজনে প্রস্তুত। পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংশোধিত রুটিন প্রকাশ করবো।’

ঈদ-উল-আজহার আগে এসএসসি পরীক্ষা শুরুর কোনও সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। বলেন, ‘এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করা উচিত হবে না।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ঈদ-উল-আজহার ছুটির আগে এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাবনা নেই।

তিনি বলেন, ‘পরীক্ষা আয়োজনে অনেক ধরনের প্রস্তুতির প্রয়োজন। এগুলো শেষ করতে পর্যাপ্ত সময় প্রয়োজন। ঈদ-উল-আজহার আর বেশি দিন বাকি নেই। সেই হিসেবে বলা যায়, কোরবানির ছুটির আগে এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাবনা নেই।’

চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২২ আগস্ট নির্ধারণ করে সরকার। এ পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেওয়া হবে।

সাধারণত প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা