১২ জুলাই খুলছে হাফিজিয়া মাদরাসা
শিক্ষা

১২ জুলাই খুলছে হাফিজিয়া মাদরাসা

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ থাকা হাফিজিয়া মাদরাসা এবং হেফজখানার শিক্ষা কার্যক্রম আবার খুলে দেয়া হচ্ছে। আগামী ১২ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে সরকার।

বুধবার (০৮ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ অনুমতির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কভিড-১৯ বৈশ্বিক মহামারীর পরিপ্রেক্ষিতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি হাফেজিয়া মাদরাসা/হেফজখানাও বন্ধ রয়েছে। কিন্তু কোরান মুখস্ত করার এসব প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন অধ্যাবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা।

বর্তমান প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আবেদনটি বিবেচনায় নিয়ে হাফেজিয়া মাদরাসা/হেফজখানার কার্যক্রম আগামী ১২ জুলাই থেকে চালু করার অনুমতি দেওয়া হলো।

এসব প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদপ্তরের জারিকৃত স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করো হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা