ঢাবির, সকল, বিভাগে ,শুরু, হচ্ছে, অনলাইন, ক্লাস,
শিক্ষা

ঢাবির সকল বিভাগে শুরু হচ্ছে অনলাইন ক্লাস

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ধরনের ক্লাস-পরীক্ষা।

তবে আগামী ৭ জুলাইয়ের মধ্যে সব বিভাগে পুরোদমে শুরু হচ্ছে অনলাইন ক্লাস।

খোঁজ নিয়ে জানা গেছে, গত মাসের শেষ সপ্তাহে বিভাগ ও ইনস্টিটিউট-প্রধানদের ‘সীমিত সামর্থ্য’ দিয়েই অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করতে কর্তৃপক্ষের অনুরোধের পর এখন শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে ই-মেইল ঠিকানা ও ফোন নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিচ্ছেন, দিচ্ছেন অনলাইন ক্লাসবিষয়ক প্রয়োজনীয় পরামর্শ-নির্দেশনাও। কিছু বিভাগে ইতোমধ্যে ক্লাস শুরুও হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, আমরা জরিপ চালিয়ে দেখেছি যে আমাদের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীর স্মার্টফোন আছে। সে ক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার না করার কারণে শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পড়ে, তার জন্যই অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্লাস শুরু হলে সবাই ধীরে ধীরে এর সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা