বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (ছবি: সংগৃহীত)
শিক্ষা

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২৭ মে) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। একযোগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রিলিমিনারিতে ২০০ নম্বরের এই পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হয়।

এদিন সকাল সাড়ে আটটায় রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোর থেকে বিভিন্ন কেন্দ্রের সামনে অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা। সকাল সাড়ে আটটায় পরীক্ষা গেট খুলে দিলে লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীরা।

শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী অমিয় বালা বলেন, সকাল সোয়া আটটায় কেন্দ্রে চলে আসেন তিনি। বিসিএস পরীক্ষা, রাস্তাঘাটে কোনো সমস্যায় যেন না পড়ি এজন্য আগেই চলে আসছি।

এদিকে, কেন্দ্রগুলোতে প্রবেশের সময় নানা রকম নির্দেশনা দেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতরা। প্রবেশপত্র, কলম ও পানি ছাড়া কোন কিছুই সঙ্গে নিয়ে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

আরও পড়ুন: ফের কমেছে স্বর্ণের দাম

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকছে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর করে কাটা যাবে। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০টি পদের বিপরীতে মোট তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। আজ নেওয়া হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। আবেদনকারীদের মধ্য থেকে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই বসবেন পরবর্তী লিখিত পর্বে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা