শিক্ষা

ধর্ষকদের শাস্তির দাবিতে বশেমুরবিপ্রবিতে প্রতীকী ফাঁসি ও বিক্ষোভ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী গণধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে প্রতীকী ফাঁসি ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে গলায় ফাঁসির দড়ি পরেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময়, কালো কাপড় দিয়ে সকলের মুখ ঢেকে দেওয়া হয়।

প্রতীকী ফাঁসির দড়ি নিয়ে বিক্ষোভ মিছিল ও করেন শিক্ষার্থীরা। মিছিলে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। ধর্ষকদের শাস্তি ফাঁসি সংবলিত এসব স্লোগান দেয় তারা।

এর আগে, সকালে সংবাদ সম্মেলন ও গোপালগঞ্জ জেলা পরিবারের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ধর্ষকদের শাস্তির দাবি করা হয়। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচার দাবি করা হয়।

আরও পড়ুন: শপথ নিলেন নতুন নির্বাচন কমিশন

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। পরেরদিন ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ধর্ষকদের শাস্তির দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় স্হানীয়রা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

ইমরান খানের দলের লংমার্চ ঠেকাতে তেড়েফুঁড়ে নেমেছে পাকিস্তান সরকার

পাকিস্তানে রাজনৈতিক পারদ তুঙ্গে: লংমার্চের ডাক পিটিআইর মুখ্যমন্ত্রীর, খাইবার...

গাইবান্ধায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

গাইবান্ধার নশরতপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনাম...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা