শিক্ষা

পাঠ্যবইয়ে ভুল : বৈঠকে রিভিউ কমিটি

বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন পাঠ্যবইয়ে ‘ভুল তথ্য’ ও ‘ইতিহাস বিকৃতি’র ব্যাখ্যা জানাতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক (এনসিটিবি) বোর্ডের চেয়ারম্যানকে হাইকোর্টের আসতে হয়েছিল। তবুও পাঠ্যবইয়ে ভুল কমানো সম্ভব হয়নি।

নতুন বছর ২০২২ সালের মাধ্যমিকের বইগুলোতে থাকা শতাধিক ভুল নিয়ে এরই মধ্যে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। এবার সেসব ভুল সংশোধনের উদ্যোগ নিয়েছে এনসিটিবি।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে পাঠ্যবইয়ের ভুল সংশোধনে বৈঠকে বসেছে রিভিউ কমিটি।

আরও পড়ুন: বাংলাদেশকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিষয়টি নিশ্চিত করে এনসিটিবি চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মশিউজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, ভুল সংশোধনে রিভিউ কমিটি বৈঠকে বসেছে। তারা সকাল থেকে বৈঠক আরম্ভ করেছেন। আগামী ৪-৫ দিন তারা কাজই করবেন।

এনসিটিবির সম্পাদক (মাধ্যমিক) ড. অরূপ কুমার বড়ুয়া সংবাদ মাধ্যমকে বলেন, রিভিউ কমিটি ভুল সংশোধনের কাজ শুরু করেছে। এমনকি গণমাধ্যমের প্রতিবেদনের বাইরেও কোনো ভুল-ত্রুটি আছে কিনা আমরা সেটাও রিভিউ করছি।

জানা যায়, ভুল সংশোধন করা হলেও বই পাল্টানো হচ্ছে না। রিভিউ কমিটি ভুল চিহ্নিত করতে পারলে যে যে পৃষ্ঠায় ভুল আছে তা সংশোধন করে সে কপি ছাপিয়ে স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা