শিক্ষা

কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু 

মোঃ ইয়াছিন ইসলাম, জবি: কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের দশম ব্যাচের ছাত্র আহম্মদ আলী মারা গেছেন। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৭ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহম্মদ আলীর অকাল মৃত্যুতে শোকার্ত হয়েছেন তার সহপাঠী বন্ধু ও শিক্ষকরা। তার এক বন্ধু জানান, আহম্মদ আলী খুবই ভালো একজন মানুষ ছিলেন। কখনো কারো সাথে ঝগড়া বা মনমালিন্য হতে দেখিনি।

আরও পড়ুন: শিক্ষিত এক যুবকের খাদ্যের জন্য হাহাকার

এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, আহম্মদ আলীর মৃত্যুতে আমরা শোকাহত। তার মৃত্যুর খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি। মৃত্যুর খবর পেয়ে আমরা তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তার পরিবারের সাথে কথা বলেছি। আমাদের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা তার বাসায় গেছে ও পরিবারের পাশে আছে। আহম্মদ আলীর আত্মার শান্তি কামনা করছি।আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, আহম্মদ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলো। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আমরা পাশে ছিলাম। তার এই অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। আমাদের শিক্ষকরা তার পরিবারের আশে আছে এবং তাকে দেখতে যাওয়া শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পরিবহন ব্যবস্থা করা হয়েছে। আমরা তার পরিবারের পাশে দাঁড়াবো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা